আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ভারতের ওড়িশা উপকূলে আঘাত হেনেছে ‘ইয়াস’

ভারতের ওড়িশা উপকূলে আঘাত হেনেছে ‘ইয়াস’

ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। ওড়িশার স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ স্থলভাগে ওড়িশার বালেশ্বরের দক্ষিণে আঘাত হানতে শুরু করে ঘূর্ণিঝড়টি।

এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার।

ভারতের আবহাওয়া অফিসের টুইটার অ্যাকাউন্টে বলা হয়, আগামী তিন ঘণ্টা ধরে এই প্রক্রিয়া চলবে।

আজ সকাল সাড়ে ১১টার দিকে ভারতীয় আবহাওয়া কার্যালয় জানায়, বর্তমানে ঘূর্ণিঝড়টি ওড়িশার বালেশ্বরের ৩০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপূর্ব এলাকায় অবস্থান করছে।

গত ছয় ঘণ্টা ধরে ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। বুধবার দুপুরের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ইয়াস ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যে ওড়িশার বালেশ্বরের দক্ষিণ ও ধামরার উত্তর দিক দিয়ে অতিক্রম করে যাবে বলে জানা গেছে। তারপর ঘূর্ণিঝড় চলে যাবে ঝাড়খণ্ড রাজ্যের দিকে।

এদিকে, ঘূর্ণিঝড়ের জেরে পশ্চিমবঙ্গের অন্যতম সমুদ্র সৈকত দীঘাতে ব্যাপক জলচ্ছ্বাস শুরু হয়েছে। সমুদ্রের ঢেউ পৌঁছে যাচ্ছে নারকেল গাছের মাথার উপরে। পানি ঢুকে গিয়েছে উপকূলবর্তী গ্রামগুলিতে। রাস্তায় পানির তোড়ে ভেসে যাচ্ছে একের পর গাড়ি। ভেঙে যাচ্ছে কংক্রিটের রাস্তাও। উত্তাল সমুদ্র। পানির তোড়ে ভেঙে যাচ্ছে সমুদ্রের ধারের বোল্ডারের পাঁচিল। গার্ডওয়াল টপকে পানি ঢুকছে জনপদে। সমুদ্রের পানিতে প্লাবিত পশ্চিমবঙ্গের দীঘা, তাজপুর, মন্দারমনিসহ বিস্তীর্ণ এলাকা।

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম। ঘূর্ণিঝড় ইয়াসের ব্যাপক প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবন সন্নিহিত পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায়ও। সেখানে গোসাবা, ক্যানিং, কুলতলি, ফ্রেজারগঞ্জ, সাগর, পাথরপ্রতিমা সহ বিভিন্ন এলাকায় নদী বাঁধ ভেঙে পানি ঢুকছে গ্রামের পর গ্রামে। পশ্চিমবঙ্গের ৫১টি বাঁধে ফাটল ধরেছে। এ ছাড়া বহু নদীর বাঁধেও দেখা দিয়েছে ফাটল।

পশ্চিমবঙ্গের প্রায় ১৫ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় নামানো হয়েছে ১৭ কোম্পানি সেনাবাহিনী। পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে নামানো হয়েছে সেনা।  নামানো হয়েছে দুর্যোগ মোকাবিলা বাহিনীকেও। ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে।

ইয়াসের আগমনে ভয়াবহ অবস্থা ওড়িশার বালেশ্বর ও ধামরায়। স্থানীয় মানুষজনের মতে, তাঁরা জীবদ্দশায় এমন প্রাকৃতিক তাণ্ডব দেখেননি। ভেঙে পড়ছে একের পর এক গাছ, কাঁচাবাড়ি, লাইটের পোস্ট। ঝড়ের সঙ্গে চলছে প্রবল বৃষ্টিপাত।

বন্ধ করে দেয়া হয়েছে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দর, ভূবনেশ্বরের বিজু পাটনায়েক বিমানবন্দর, ওড়িশার বীর সুরেন্দ্র সাই বিমানবন্দর এবং দুর্গাপুর এবং রৌরখেলা বিমানবন্দর। এ ছাড়া রেলওয়ে থেকে ৩৮টি দূরপাল্লার যাত্রা বাতিল করা হয়েছে।

এ মাসেই ভারতে আঘাত হানা দ্বিতীয় ঘূর্ণিঝড় ইয়াস। গত সপ্তাহে গুজরাটে আঘাত হানে অপর ঘূর্ণিঝড় তাউকতে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত