আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

বিশ্বে বন্যার ঝুঁকিতে আরও ৮ কোটি ৬০ লাখ মানুষ

বিশ্বে বন্যার ঝুঁকিতে আরও ৮ কোটি ৬০ লাখ মানুষ

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন এখন সত্য। এটির কারণে গত দুই দশকে পুরো বিশ্বে বন্যার ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা বেড়েছে ২৫ শতাংশ। সংখ্যার হিসেবে যা ৮ কোটি ৬০ লাখ। সম্প্রতি এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্থ ইনস্টিটিউটের গবেষক ও বন্যা বিশ্লেষণভিত্তিক প্রতিষ্ঠান ক্লাউড টু স্ট্রিটের সহপ্রতিষ্ঠাতা বেথ টেলম্যান জানান, আগের সংখ্যার তুলনায় বর্তমানে ১০ গুণ বেশি মানুষ বন্যার ঝুঁকিতে রয়েছে।

জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক সময়ে ভারত, চীন, জার্মানি ও বেলজিয়ামসহ ইউরোপে ভয়াবহ বন্যার দেখা দিয়েছে। অসংখ্য মানুষের মৃত্যুর পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সাধারণত দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে বন্যাপ্রবণ এলাকা হিসেবে দেখা হলেও স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য বলছে ভিন্ন কথা। সেখানে দেখা যায়, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোয় বন্যার পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে। ভবিষ্যতে কেবল আফ্রিকাতেই বন্যায় প্রতিবছর ২৭ লাখ মানুষ গৃহহীন হতে পারে। ২০৫০ সালের মধ্যে এ সংখ্যাটা সাড়ে আট কোটি ছাড়াবে।


বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচারে প্রকাশিত প্রবন্ধে গবেষকরা জানান, ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ২২ লাখ ৩০ হাজার বর্গকিলোমিটার অঞ্চল বন্যায় আক্রান্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের প্রায় ২৯ কোটি মানুষ।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত