আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবাদের বিবৃতি থেকে ‘তালেবান’ বাদ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবাদের বিবৃতি থেকে ‘তালেবান’ বাদ

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলার পর নিজেদের সন্ত্রাসবাদ বিষয়ক বিবৃতিতে সংশোধন এনেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

সংস্থাটির ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবর উদ্দিন এরই মধ্যে টুইট বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৫ আগস্ট রাজধানী কাবুলসহ দেশের বিভিন্ন অঞ্চল তালেবান যোদ্ধাদের দখলে চলে যাওয়ার পরদিন (১৬ আগস্ট) সন্ত্রাসবাদ বিরোধী একটি বিবৃতি দিয়েছিল নিরাপত্তা পরিষদ। যেখানে বিশ্বের অন্যান্য দেশের প্রতি তালেবানসহ অন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন না করার জন্য আহ্বানও জানানো হয়েছিল। ১৬ আগস্টের ওই বিবৃতিতে বলা ছিল, আফগানিস্তানে তালেবান বা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর ক্ষমতাসীন হওয়াকে সমর্থন না জানাতে বিশ্বের দেশসমূহকে আহ্বান জানানো হচ্ছে।

এদিকে গতকাল শনিবার (২৮ আগস্ট) টুইটে সৈয়দ আকবর উদ্দিন জানিয়েছেন, নিরাপত্তা পরিষদের ওই বিবৃতিতে তালেবান শব্দটি এখন আর দেখা যাচ্ছে না। এ প্রসঙ্গে তিনি বলেন, বিবৃতির ‘টি’ আদ্যাক্ষরের শব্দটি নিরাপত্তা পরিষদের নথি থেকে হারিয়ে গেছে। খবর এনডিটিভির।

বিশ্লেষকদের মতে, গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণের পর সরকার গঠনে তোড়জোড় শুরু করা তালেবান নেতারা আন্তর্জাতিক স্বীকৃতি পাবেন কিনা- তা নিয়ে বর্তমানে দ্বিধাবিভক্ত আন্তর্জাতিক বিশ্ব। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছে, ইইউ এখনই তালেবান বাহিনীকে স্বীকৃতি দিতে প্রস্তুত নয়।

অন্য দিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো জানিয়েছে, আফগানিস্তান থেকে নিজ দেশের নাগরিক ও ঝুঁকিতে থাকা আফগানদের প্রত্যাহার কাজ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত বিষয়টি নিয়ে তারা কোনো ধরনের সিদ্ধান্তে যাবে না।

অপর দিকে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, তালেবান বাহিনীর সাম্প্রতিক কার্যক্রম বিভিন্ন ধাপে বিচার-বিবেচনা করে তাদের স্বীকৃতির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এরই মধ্যে পাকিস্তান, তুরস্কসহ অন্যান্য কয়েকটি দেশ রাশিয়ার প্রস্তাবকে সমর্থন জানিয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত