আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

দুই শতাধিক আফগান সেনা-কর্মকর্তা নিহত

দুই শতাধিক আফগান সেনা-কর্মকর্তা নিহত

তালেবানের শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রচুর অভিযোগ রয়েছে। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। সে সময় ক্ষমতায় বসেই তালেবানের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। কিন্তু এরপরেও দুই শতাধিক আফগান সেনা এবং কর্মকর্তা বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে আফগানিস্তানে জাতিসংঘের মিশন দাবি করেছে।

তালেবানের ক্ষমতা গ্রহণের দুবছর পর প্রথমবারের মতো একটি প্রতিবেদন প্রকাশ করেছে আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)। সংস্থাটি বলছে, দেশটিতে গুরুতর মানবাধিকার লঙ্ঘন, নির্বিচারে গ্রেফতার ও আটক, নির্যাতন, নিপীড়ন এবং বল প্রয়োগ করে গুম করে ফেলার ৮০০ কেস নথিভূক্ত করেছে তারা।

ইউএনএএমএ বলছে, তালেবানের শাসনামলের প্রথম চার মাসেই সাবেক সরকারি কর্মকর্তা ও আফগান নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্যকে বিচারবহির্ভূত ভাবে হত্যা করা হয়। এছাড়া ২০২২ সালে আরও ৭০ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। দেশটিতে সহিংসতা এখনও থেমে নেই।

ইউএনএএমএর প্রতিবেদন থেকে এটা স্পষ্ট যে, তালেবান ক্ষমতা গ্রহণের পর সাবেক প্রশাসনে নিয়োজিত কর্মকর্তা এবং আফগান সেনাসদস্যদের টার্গেট করে হত্যা করা হয়েছে। এক বিবৃতিতে এমনটাই দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

তিনি বলেন, লোকজনকে আশ্বস্ত করা হয়েছিল যে তাদের আর টার্গেট করা হবে না। কিন্তু তাদের হত্যা করা হয়েছে। এভাবে মানুষের বিশ্বাস ভঙ্গ করা হয়েছে।

২০২১ সালের আগস্টে তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরই সরকারি কর্মকর্তাদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করে তালেবান। একই সঙ্গে তালেবান সরকারে যোগ দেওয়ার জন্য নারীদের প্রতি আহ্বান জানানো হয়।

জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী, ক্ষমা ঘোষণার পরেও সাবেক সরকারি কর্মকর্তা এবং আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর ৪২৪ জনের বেশি সদস্যকে নির্বিচারে গ্রেফতার ও আটক করা হয়। এছাড়া আরও ১৪৪ জনের বেশি মানুষকে নির্যাতন ও নিপীড়নের অভিযোগ উঠেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত