আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

জর্জিয়ার দুটি অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার হুমকি

জর্জিয়ার দুটি অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার হুমকি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (বাঁয়ে) এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ

ইউক্রেন যুদ্ধের মধ্যে এবার ইউরোপের আরেক দেশ জর্জিয়ার দুটি অঞ্চল রাশিয়ার ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে নেওয়ার হুমকি দিয়েছে মস্কো। ক্রেমলিনের শক্তিশালী নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি দিমিত্রি মেদভেদেভ দক্ষিণ ওশেটিয়া ও আবখাজিয়াকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার এই হুমকি দিয়েছেন।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার জন্য জর্জিয়ায় উদ্যোগের জেরে রাশিয়ার পক্ষ থেকে এমন হুমকি দেওয়া হয়েছে।

মস্কোভিত্তিক সাপ্তাহিক পত্রিকা ‘আগুমেন্তি আই ফ্যাক্তি’ আজ বুধবার মেদভেদেভের লেখা একটি নিবন্ধ প্রকাশ করেছে। এতে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মেদভেদেভ দক্ষিণ ওশেটিয়া ও আবখাজিয়াকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার হুমকি দেওয়ার পাশাপাশি জর্জিয়াকে ন্যাটোভুক্ত করতে আলোচনার চেষ্টার মধ্য দিয়ে এই অঞ্চলকে পশ্চিমারা অস্থিতিশীল করতে চাইছে বলে অভিযোগ করেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মেদভেদেভ নিবন্ধে লিখেছেন, দক্ষিণ ওশেটিয়া ও আবখাজিয়া অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার ধারণা এখনো বেশ জনপ্রিয়। যদি যৌক্তিক কোনো কারণ থাকে, তাহলে এই ধারণাকে বাস্তবে রূপ দেওয়া হতে পারে।

১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর দক্ষিণ ওশেটিয়া ও আবখাজিয়ার ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় জর্জিয়া। নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টায় ২০০৮ সালে রাশিয়ার সঙ্গে সামরিক সংঘাতে জড়ায় জর্জিয়া। এই অভিযান ছিল সংক্ষিপ্ত, তবে রক্তক্ষয়ী। এর পর থেকে জর্জিয়ার এই দুই অঞ্চলকে ‘স্বাধীন ভূখণ্ড’ হিসেবে বিবেচনা করছে মস্কো।

২০০৮ সালের ওই সংক্ষিপ্ত রক্তক্ষয়ী সামরিক অভিযান এবং দক্ষিণ ওশেটিয়া ও আবখাজিয়াকে ‘স্বাধীন’ অঞ্চল হিসেবে স্বীকৃতির ১৫তম বর্ষপূর্তিতে সংবাদপত্রে নিবন্ধটি লিখেছেন মেদভেদেভ।

এদিকে নিরাপত্তা উদ্বেগ থেকে ন্যাটোর সঙ্গে যুক্ত হতে চায় জর্জিয়া। এই পরিস্থিতিতে মেদভেদেভ হুঁশিয়ারি দিলেন, ‘জর্জিয়ার ন্যাটোভুক্ত হওয়ার বিষয়ে আমাদের আশঙ্কা যদি বাস্তবতার কাছাকাছিও যায়, তাহলে আমরা আর পাল্টা পদক্ষেপ নিতে অপেক্ষা করব না।’
জর্জিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে দেশটি প্রতিশ্রুতিবদ্ধ। কেননা দেশের ভৌগোলিক অখণ্ডতা ধরে রাখার পথে এটা সবচেয়ে কার্যকর কৌশল।

সামরিক জোট ন্যাটোর ওয়েবসাইটে বলা হয়েছে, ‘জর্জিয়া ন্যাটো জোটের ঘনিষ্ঠ অংশীদারদের একটি।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত