আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হবে : সু চি

সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হবে : সু চি

মিয়ানমারের সব রাজনৈতিক বন্দিকে মুক্তি হবে দেওয়া হবে বলে জানিয়েছেন অং সান সু চি। আগামী দুই সপ্তাহের মধ্যে বন্দিদের মুক্তি দেওয়ার জন্য কাজ করছে নতুন সরকার।
 
প্রধানমন্ত্রী সমমর্যাদায় রাষ্ট্রীয় পরামর্শক (স্টেট কাউন্সিলর) হওয়ার পর এটি সু চির প্রথম কোনো পদক্ষেপ। সামরিক সরকারের অধীনে গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত হওয়ার কারণে বিরোধীদলের অনেক নেতা-কর্মীকে বন্দি করা হয়। সু চির দল এনএলডির অনেকে রাজনৈতিক বন্দি হিসেবে জেলের ঘানি টানছেন।
 
সু চির এনএলডি নির্বাচনে পার্লামেন্টের উভয় কক্ষে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পায়। সাংবিধানিক বাধার কারণে তিনি প্রেসিডেন্ট হতে পারেননি ঠিকই, কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে নেতৃত্ব ও নীতি তারই হাতে থাকছে।
 
মিয়ানমারে ৫০০ রাজনৈতিক বন্দির ওপর সু চির ঘোষণা প্রভাব ফেলবে অথবা তাদের বিচারেও এর প্রভাব পড়বে। সু চি নিজেও রাজনৈতিক বন্দি ছিলেন। তিনি বলেন, রাজনৈতিক বন্দিদের মুক্ত করায় সরকার অগ্রাধিকার দিচ্ছে।
 
মিয়ানমারে এরই মধ্যে কয়েক শ রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। দীর্ঘদিনের সামরিক শাসনের সংস্কার হিসেবে তাদের মুক্তি দেওয়া হয়। রাজনৈতিক সংস্কারের হাত ধরে মিয়ানমারে সামরিক শাসনের অবসান হয় এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়।
 
এখনো যেসব রাজনৈতিক বন্দি কারাগারে আছেন, তাদের মধ্যে অধিকাংশ গ্রেফতার হন সামরিক সরকারের অনুমতি ছাড়া বিক্ষোভ-সমাবেশ করতে গিয়ে। এবার সু চি তাদের মুক্ত করার উদ্যোগ নিয়েছেন।
 
কোন রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে, তার তালিকা প্রকাশ করা না হলেও জানা গেছে, কারগারে থাকা ১০০ বন্দি এবং বিচারের অপেক্ষায় থাকা ৪০০ শিক্ষার্থীকে দায় মুক্তি দেওয়া হতে পারে।
 
এদিকে বুধবার মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট থিন কিউ এবং সু চির সঙ্গে টেলিফোনে বুধবার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দীর্ঘদিন ধরে দৃঢ় প্রচেষ্টা ও ব্যক্তিজীবনের মূল্যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর ও জাতীয় ঐক্যের জন্য সু চির প্রশংসা করেন ওবামা।
 
গেল সপ্তাহে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং লির সঙ্গে সাক্ষাৎ করেন সু চি। নতুন সরকারের চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেও পরে দুটির দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এখন তিনি মিয়ানমারের রাষ্ট্রীয় পরামর্শক, পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত