আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বিশ্বজুড়ে ঘনঘন ভূমিকম্প, বড় কম্পনের হুঁশিয়ারি শীর্ষ বিজ্ঞানীর

বিশ্বজুড়ে ঘনঘন ভূমিকম্প, বড় কম্পনের হুঁশিয়ারি শীর্ষ বিজ্ঞানীর

কয়েকদিন ধরে জাপানে একের পর এক ভূমিকম্প আঘাত হানছে। এরপর  মিয়ানমারে ভূমিকম্প-যার জেরে কেঁপে উঠল বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ।

ভূকিম্প আঘাত হেনেছে প্রশান্ত অঞ্চলের দেশ টঙ্গোতেও। ফিলিপাইন ও ভানুয়াতুতেও ভূমিকম্প হয়েছে।

এসব ভূমিকম্পের রেশ শেষ না হতে রবিবার সকালে ইকুয়েডরে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে যাতে  নিহত হয়েছে অন্তত ১৪২ জন।

বস্তুত গত বৃহস্পতিবার থেকে ছোটখাট ভূমিকম্প ছাড়াও অন্তত চারটি বড় ভূমিকম্প হয়েছে।

আমেরিকার একজন শীর্ষস্থানীয় বিজ্ঞানী হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, গত এক সপ্তাহের এই ভূমিকম্পগুলো ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের সতর্কবার্তা হতে পারে।

ইউনিভার্সিটি অব কলোরাডোর ভূতত্ত্ববিদ রজার বিলহাম দা ডেইলি এক্সপ্রেসকে  বলেন, ‘বর্তমান অবস্থা আরো চারটি শক্তিশালী ভূকিকম্পের সৃষ্টি করতে পারে যার মাত্রা হবে ৮.০ এর চেয়ে বেশি।’

আর সহসাই যদি তা না ঘটে তবে আরো শক্তি সঞ্চার করে আরো ভয়াবহ ভূমিকম্পের সৃষ্টি করতে পারে।

গত এক সপ্তাহের এসব ভূমিকম্প হয়েছে তথাকথিত ‘রিং অব ফায়ার’ ভুক্ত দেশগুলোতে। প্রশান্ত মহাসাগরের ঘোড়ার খুরের নালের আকৃতির এই অঞ্চলে টেকটোনিক প্লেটগুলো স্থান বদলাচ্ছে। এসব অঞ্চলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতও সাধারণ ঘটনা।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলেছে, বড় ভূমিকম্প বিরল তবে অসম্ভব নয়।

ভূতাত্ত্বিক জরিপে মত হচ্ছে, যেখানে এই প্লেট স্থানান্তরের ঘটনা ঘটছে তা ১০ মাত্রার ভূমিকম্প সহ্য করার ক্ষমতাসম্পন্ন।

তবে বিজ্ঞানীরা বলছেন, বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। কারণ ভূকম্পন পর্যবেক্ষণ করা হচ্ছে শুধু গত ১০০ বছর ধরে।


শেয়ার করুন

পাঠকের মতামত