আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

শেখ হাসিনার পতন নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া

শেখ হাসিনার পতন নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া

ছবি: এলএবাংলাটাইমস

ছাত্রসমাজের আন্দোলনের মুখে সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

এ তালিকায় ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, পাকিস্তানসহ ইউরোপীয় ইউনিয়ন ইইউ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠান রয়েছে।

পদত্যাগের পর ভারতে চলে যাওয়ার পর থেকে এখনও পর্যন্ত শেখ হাসিনা দেশটির রাজধানী দিল্লিতে রয়েছেন। মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শেখ হাসিনার বিষয়টি নিয়ে দেশটির পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন।

তিনি বলেন, খুব কম সময়ের নোটিশে তিনি (শেখ হাসিনা) ভারতে আসার অনুমতি চান। একই সঙ্গে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছ থেকে ‘ফ্লাইট ক্লিয়ারেন্সের’ জন্যও অনুরোধ আসে আমাদের কাছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেছেন, ওয়াশিংটন বাংলাদেশের জনগণের পাশে রয়েছে এবং সহিংসতা থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনেরও আহ্বান জানিয়েছে।

যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বাংলাদেশে শান্তি পুনঃপ্রতিষ্ঠা ও প্রাণহানি রোধ করতে সব পক্ষকে কাজ করার আহ্বান জানান।

ওই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে গত দুই সপ্তাহে নজিরবিহীন সহিংসতা এবং মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। সেনাবাহিনী প্রধান একটি ক্রান্তিকালের ঘোষণা করেছেন। এমন অবস্থায় সহিংসতার অবসান, শান্তি পুনরুদ্ধার, পরিস্থিতি শান্ত ও প্রাণহানি রোধে সব পক্ষকে কাজ করতে হবে।

বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর সোমবারই বিশ্বব্যাংক বলেছে, তারা বাংলাদেশকে যেসব ঋণ দিয়েছে, সেগুলো পর্যালোচনা করা হবে, এবং বাংলাদেশের উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার অব্যাহত থাকবে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত