আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

চাঁদে অবতরণ করলো মহাকাশযান ‘ব্লু ঘোস্ট’

চাঁদে অবতরণ করলো মহাকাশযান ‘ব্লু ঘোস্ট’

বেসরকারি উদ্যোগে পাঠানো ‘ব্লু ঘোস্ট’ মহাকাশযান সফলভাবে চাঁদে অবতরণ করেছে। মার্কিন প্রতিষ্ঠান ফায়ারফ্লাই অ্যারোস্পেসের এই যানটি চাঁদের বিশাল সী অব ক্রাইসিস অঞ্চলে অনুসন্ধান চালাবে। এটি পৃথিবী থেকে গত ১৫ জানুয়ারি উৎক্ষেপণ করা হয় এবং কয়েক সপ্তাহের কক্ষপথ যাত্রা শেষে চাঁদে পৌঁছায়।

ব্লু ঘোস্টের সফল অবতরণের মাধ্যমে এটি দ্বিতীয় বাণিজ্যিক যান হিসেবে চাঁদে নামলো, জানিয়েছে বিবিসি। এর আগে, প্রথম বেসরকারি মহাকাশযান হিসেবে ইনটুইটিভ মেশিনের ‘ওডিসি’ গত বছর ২২ ফেব্রুয়ারি চাঁদে অবতরণ করেছিল। তবে, ওডিসির অবতরণ যথাযথভাবে না হওয়ায় এটি উল্টে যায় এবং স্থায়িত্বকালও ছিল স্বল্পস্থায়ী।

বর্তমানে নাসা বেসরকারি মহাকাশ সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে ফায়ারফ্লাই অ্যারোস্পেসের ব্লু ঘোস্ট সফলভাবে চাঁদে অবতরণ করেছে।

এইদিকে, আরেকটি বেসরকারি প্রতিষ্ঠান ইনটুইটিভ মেশিনের ‘এথেনা’ যানও কয়েক দিনের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

গতকাল রোববার ভোররাতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ব্লু ঘোস্ট কোনো সমস্যাবিহীনভাবে চাঁদে পৌঁছায়। অবতরণের ঘোষণার পর ফায়ারফ্লাই অ্যারোস্পেসের সদরদপ্তরে কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।

ইংল্যান্ডের ওপেন ইউনিভার্সিটির গ্রহসংক্রান্ত বিজ্ঞানী ড. সিমিওন বারবার বলেন, ব্লু ঘোস্টের মাধ্যমে বাণিজ্যিক মহাকাশ অভিযান প্রথমবারের মতো চাঁদে সফলতা পেলো। এখনো যানটি সক্রিয় রয়েছে এবং সংকেত পাঠাচ্ছে।

চাঁদকে মহাকাশ অভিযানের লঞ্চিং প্যাড হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান চাঁদের দিকে নজর দিচ্ছে।

ড. বারবারের মতে, চাঁদে গিয়ে গবেষকরা শিখতে পারবেন কীভাবে কঠোর পরিবেশে রোবোটিক যন্ত্রপাতি পরিচালনা করতে হয়। সেখানে চরম ঠাণ্ডা ও তাপমাত্রা পরিবর্তনের পাশাপাশি উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা ও ধুলোর উপস্থিতি রয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত