আপডেট :

        তাইওয়ান সার্বভৌমত্ব ছাড়বে না, সংঘাতও চায় না: প্রেসিডেন্ট লাই

        যুক্তরাষ্ট্রের এয়ার শোতে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, নিরাপদে চার ক্রু

        ট্রাম্পের হোয়াইট হাউস বলরুম প্রকল্পে সরকারি অর্থায়ন আটকে দিল মার্কিন সিনেটের নিয়মরক্ষক

        লস এঞ্জেলেস কাউন্টিতে এ বছর হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ

        নস্যাৎ হওয়া সন্ত্রাসী হামলার লক্ষ্য ছিল লস এঞ্জেলেসের ইহুদি প্রতিষ্ঠান

        রিপাবলিকান সিনেটরকে হারালেন ট্রাম্প-সমর্থিত প্রার্থী

        ট্রাম্পের সতর্কবার্তার পর তাইওয়ানের ঘোষণা: আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র

        যুক্তরাষ্ট্রে গোপন নজরদারি ও প্রচারণা: প্রবাসীদের ওপর চীনের গুপ্তচরবৃত্তির নতুন তথ্য ফাঁস

        যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে আইএসের শীর্ষ নেতা নিহত

        দমকা হাওয়ার কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় অগ্নিঝুঁকির সতর্কতা

        নিরাপত্তা অনুমতির জটিলতায় লং বিচ প্রাইড উৎসব বাতিল

        তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের

        রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র

        ইহুদি স্থাপনায় হামলার পরিকল্পনা, ইরাকি কমান্ডার গ্রেপ্তার

        ট্রাম্প–শি বৈঠক শেষ: অত্যন্ত সফল আলোচনা, তবে বড় কোনো চুক্তির স্পষ্ট ঘোষণা নেই

        লস অ্যাঞ্জেলেসে অভিযান, জব্দ ৫০ লাখ ডলারের বেশি নকল বিলাসপণ্য

        ভয়াবহ আগুনে শিশুসহ তিনজন নিহত, পারিবারিক সহিংসতার সন্দেহ

        হাভানায় সিআইএ প্রধানের সফর, কিউবাকে ১০০ মিলিয়ন ডলারের সহায়তার প্রস্তাব

        বেইজিং সফরে ট্রাম্পের সঙ্গে শীর্ষ সিইওরা, তবু বড় কোনো অর্থনৈতিক চুক্তি হয়নি

        সুপ্রিম কোর্টের রায়ে যুক্তরাষ্ট্রে ডাকযোগে গর্ভপাতের ওষুধ সরবরাহ আপাতত বহাল

ভারতের পাঁচ বিধানসভায় ২টিতে বিজেপি, ৩টিতে কংগ্রেস জয়ী

ভারতের পাঁচ বিধানসভায় ২টিতে বিজেপি, ৩টিতে কংগ্রেস জয়ী

ভারতের পাঁচ বিধানসভা নির্বাচনে দুটিতে বিজেপি ও তিনটিতে কংগ্রেস জয়ী হয়েছে।

উত্তর প্রদেশ ও উত্তরাখন্ডে বিজেপি এবং পাঞ্চাবে নিরঙ্কুশ জয় পেয়েছে কংগ্রেস। আর মণিপুর ও গোয়ায় নিরাঙ্কুশ জয় না পেলেও সরকার গঠনের মতো অবস্থানে এগিয়ে রয়েছে কংগ্রেস।

গোয়ার বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ২১টি আসন, যেখানে কংগ্রেস পেয়েছে ১৭টি ও বিজেপি পেয়েছে ১৩টি আসন। অন্যান্য দল পেয়েছে ১০টি আসন। ফলে বিজেপি ছাড়াই অন্যদের নিয়ে সরকার গঠন করতে সক্ষম হবে কংগ্রেস।

বিজেপি দুটিতে জিতলেও এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবস্থান আরো শক্তিশালী করল। বিশেষ করে উত্তর প্রদেশে বিজেপির নিরঙ্কুশ জয় মোদি ম্যাজিককে আবারও একবার প্রতিষ্ঠিত করল। ১৪ বছর পর মোদির নেতৃত্বে বিজেপি এই বিধানসভায় জয় তুলে নিল।

উত্তর প্রদেশের বিধানসভার ৪০৩টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৩২৪টি, সমাজবাদী পার্টি ও কংগ্রেস জোট পেয়েছে ৫৪টি, বহুজন সমাজ পার্টি পেয়েছে ১৯টি এবং অন্যান্য দল পেয়েছে ৬টি আসন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে নির্বাচনী প্রচার চালায় দল দুটি। কিন্তু কংগ্রেস ও সমাজবাদী পার্টির বহু দিনের রাজনৈতিক আধিপত্য বলয়ে জনপ্রিয়তার জোয়ার তুলতে সক্ষম হয়েছেন মোদি ও তার বিশ্বস্ত নেতা বিজেপির সভাপতি অমিত শাহ। মুসলিমদের আধিপত্য থাকা এ রাজ্যে কংগ্রেস বরাবরই তাদের তুরুপের তাস হিসেবে ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হয়। কিন্তু এবার তা মিথ্যা করে দিয়ে জাতীয়তাবাদের কেতন উড়িয়েছেন মোদি ও অমিত শাহ জুটি। এ ছাড়া এ রাজ্যে ভরাডুবি হয়েছে মায়াবতীর বহুজন সমাজ পার্টির।

উত্তরাখন্ডে বিজেপি জয় ছিনিয়ে নিয়েছে সহজেই। এ রাজ্যে কংগ্রেসের সাজানো দুর্গ তছনছ করে দিয়ে বিজেপির জয়রথ ছুটিয়েছেন মোদি-অমিত শাহ। এ বিধানসভার ৭০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৫৭টি, কংগ্রেস পেয়েছে ১১টি এবং অন্যান্য দল পেয়েছে ২টি আসন। বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ৩৬টি আসন, যার প্রায় দ্বিগুণ আসন জিতেছে বিজেপি।

পাঞ্জাব রাজ্যের বিধানসভায় কংগ্রেস তার স্বরূপ ধরে রাখতে সক্ষম হয়েছে। এ বিধানসভার ১১৭ আসনের মধ্যে কংগ্রেস ৭৭টি, আম আদমি পার্টি ২০টি, এসএডি পার্টি ১৮টি এবং অন্যান্য দল পেয়েছে ২টি আসন। পাঞ্জাবে বিজেপির কোনো অবস্থান নেই। তবু উত্তর প্রদেশে বিজেপির যে উত্থান, তাতে পাঞ্জাবের জয়-পরাজয় তাদের কাছে ধর্তব্য নয়।

মণিপুরে কংগ্রেস এবারও বিধানসভায় এগিয়ে রয়েছে। তবে বিজেপি এখানে অনেক ভালো করেছে। বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ৩১টি আসন, যেখানে কংগ্রেস পেয়েছে ২৮টি, বিজেপি পেয়েছে ২১টি, তৃণমূল কংগ্রেস পেয়েছে ১টি এবং অন্যান্য দল পেয়েছে ১০টি আসন। ফলে এ রাজ্যে সরকার গঠন করতে সক্ষম হবে কংগ্রেস।

ধারণা করা হচ্ছিল, নোট বাতিলের ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে মোদির জয়রথ থামিয়ে দেবে বিরোধীরা। কিন্তু তা ভুল প্রমাণিত করে ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে বিজেপির গোলাপ ফুল জায়গা করে নিল- এই কৃতিত্ব মোদিরই।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত