আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

তাজমহল উড়িয়ে দেবার হুমকি আইএসের

তাজমহল উড়িয়ে দেবার হুমকি আইএসের

এবার তাজমহল উড়িয়ে দেবার হুমকি দিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। শুধু তাজমহলই নয় ভারতের আরও কয়েকটি জায়গায় হামলা চালাতে পারে জঙ্গিরা। তবে তাদের প্রধান টার্গেটগুলির অন্যতম তাজমহল।

আইএস এর মিডিয়া গোষ্ঠী ‘আহওয়াল উম্মত মিডিয়া সেন্টার’ এর অ্যাপে এই হুমকি দেয়া হয়েছে। সেখানে তাজমহলের ছবিসহ একটি গ্রাফিক্স প্রকাশ করা হয়েছে। এতে সামরিক পোশাকে এক জঙ্গির ছবিও রয়েছে। কালো হেডগিয়ার পরে থাকা জঙ্গির হাতে রয়েছে একটি অ্যাসল্ট রাইফেল, রয়েছে রকেট-চালিত গ্রেনেডও।

ওই জঙ্গি সদস্যকে তাজমহলের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সেই গ্রাফিক্সের ইনসেটেও রয়েছে তাজমহলের আরেকটি ছবি। যার নীচে লেখা রয়েছে, ‘নিউ টার্গেট’। অর্থাৎ (আইএসের) নতুন নিশানা। সেখানে একটি ভ্যানের ছবিও রয়েছে। আর আরবি ভাষায় লেখা রয়েছে- ‘আগ্রা ইস্তিহাদি’ (আগ্রায় শহিদ হওয়ার প্রতীক্ষায়)। গ্রাফিক্স আর এসব তথ্য থেকেই তাজমহলে জঙ্গি হামলার আশঙ্কা জোরদার করা হয়েছে।

আইএসের তরফ থেকে এর আগেও ভারতে হামলার হুমকি দেয়া হয়েছে। লক্ষ্ণৌতে সন্দেহভাজন জঙ্গি সাইফুল্লা পুলিশের গুলিতে নিহত হওয়ার পর একটি টেলিগ্রাম পাঠিয়ে ভারতে নাশকতার হুমকি দেয় আইএসের সঙ্গে সম্পৃক্ত একটি টেলিভিশন চ্যানেল। সইফুল্লাকে তারা ‘ভারত থেকে খলিফার সেনা’ বলেও মর্যাদা দিয়েছে।

ইন্টারনেট ও মেসেজ অ্যাপের মাধ্যমে বহু দিন ধরেই ভারতীয় যুবকদের আকৃষ্ট করতে চাইছে আইএস। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, এখনও পর্যন্ত আইএসে যোগ দিয়েছেন ৭৫ জন ভারতীয়। তবে বেসরকারি হিসেবে সংখ্যাটা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। এখনও পর্যন্ত যেসব ভারতীয় যুবক আইএসে যোগ দিয়েছেন, তাদের বেশির ভাগই মহারাষ্ট্র, কেরালা ও কর্নটাকের বাসিন্দা। এছাড়া ভারত থেকে পালিয়ে আইএসে যোগ দিতে গিয়ে ধরা পড়েছেন কমপক্ষে ৩৭ জন ভারতীয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত