আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

শুকনো নারকেলের স্বাস্থ্য উপকারিতা

শুকনো নারকেলের স্বাস্থ্য উপকারিতা

পুষ্টিতে ভরপুর থাকে শুকনো নারিকেরল শাঁস। ছবি: সংগৃহীত।

গ্রীষ্ম মণ্ডলীয় আবহাওয়ায় নারিকেল গাছ বৃদ্ধি পায়। একারণেই গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের  বাসিন্দাদের ডায়েটের একটি প্রধান অংশ হচ্ছে নারইকেল। শীত প্রধান দেশে যারা বাস করেন  তাদের অনেকেই হয়তো কাঁচা নারকেলের শাঁস কখোনো খান নি। নারকেলের খোলস থেকে এর শাঁস বা মাংসল অংশ আলাদা করাটা একটু কঠিন। বাজারে আস্ত নারকেল ও ভাঙ্গা নারকেল কিনতে পাওয়া যায়। এই শুকনো নারকেলের শাঁস এমনিতেও খাওয়া যায় আবার অন্য খাবারের সাথে মিশিয়ে বা পিঠা তৈরির সময় ও ব্যবহার করা যায়। শুকনো নারকেলের শাঁসের প্রচুর পুষ্টি উপকারিতা আছে, যা আমরা জানবো আজকের ফিচারে।


১। ফ্যাটি এসিড

এক কাপ কাঁচা নারকেলের মাংসে ২৮৩ ক্যালোরি থাকে। যার বেশীরভাগই আসে ২৬.৮ গ্রাম ফ্যাট থেকে। বেশীরভাগ উদ্ভিজ খাদ্যে খুব কম সম্পৃক্ত ফ্যাট থাকে, কিন্তু শুকনো নারকেলে এটি প্রচুর পরিমাণে থাকে প্রায় ২৩.৮ গ্রাম করে প্রতি কাপে। যদিও অন্য সম্পৃক্ত চর্বিতে ফ্যাটি এসিডের দীর্ঘ শৃঙ্খল থাকে, কিন্তু নারকেলের চর্বির ফ্যাটি এসিডের শৃঙ্খল মধ্যম আকারের হয়। দীর্ঘ ফ্যাটি এসিডের চেইন এর চেয়ে মধ্যম আকারের ফ্যাটি এসিড খুব দ্রুত ভাঙ্গে। তাই তারা কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করেনা। দ্যা ফিলিপাইন জার্নাল অফ কার্ডিওলজি এর মতে, নারিকেলের ফ্যাট সম্ভবত খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে। এই সম্ভাব্য উপকারিতা থাকা সত্ত্বেও যদি আপনার হৃদরোগ এবং উচ্চ কোলেস্টেরলের সমস্যা থাকে তাহলে নারিকেল খাওয়ার বিষয়টি আপনার চিকিৎসকের সাথে কথা বলে জেনে নিন।


২। ফাইবার 

শুকনো নারকেলের শাঁসে প্রচুর ফাইবার থাকে, এক কাপে ৭.২ গ্রাম। যা একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দৈনিক চাহিদার ২০% এর বেশি। ফাইবার হজম প্রক্রিয়ায় সাহায্য করে মলের পরিমাণ বৃদ্ধি করার মাধ্যমে। ফাইবার পেট ভরা রাখতেও সাহায্য করে বলে আপনি যদি ওজন কমাতে চান তাহলে নারিকেল খেতে পারেন।


৩। ম্যাঙ্গানিজ

নারিকেলে অত্যন্ত প্রয়োজনীয় খনিজ ম্যাঙ্গানিজ থাকে। এক কাপ নারিকেলে একজন মানুষের দৈনিক চাহিদার ৬৭% ম্যাঙ্গানিজ থাকে। ম্যাঙ্গানিজ ফ্যাট ও প্রোটিন বিপাকে সাহায্য করে। এছাড়াও ইমিউন সিস্টেম ও স্নায়ু তন্ত্রের কাজে সাহায্য করে এবং রক্তের চিনির মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। ম্যাঙ্গানিজ শরীরকে আয়রন, থায়ামিন এবং ভিটামিন ই এর ব্যবহারে সাহায্য করে।


৪। পটাসিয়াম ও কপার

শুকনো নারকেলের শাঁসে অন্য দুটি গুরুত্বপূর্ণ খনিজ পটাসিয়াম ও কপার ও থাকে। এক কাপ নারিকেলে ১৪% পটাসিয়াম ও ৩৯% কপার থাকে। শরীরের কোষের তরলের ভারসাম্য রক্ষায় সাহায্য করে পটাসিয়াম। পেশীর বৃদ্ধি ও হৃদপিন্ডের কাজের জন্য প্রয়োজনীয় পটাসিয়াম। লাল রক্ত কোষের উৎপাদনের জন্য প্রয়োজনীয় কপার এবং স্বাদের অনুভূতিতেও সাহায্য করে কপার।

 

শেয়ার করুন

পাঠকের মতামত