আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

এবার বর্ণবাদবিরোধী আন্দোলনে যুক্ত হল দাসপ্রথা অবসান

এবার বর্ণবাদবিরোধী আন্দোলনে যুক্ত হল দাসপ্রথা অবসান

এলএ বাংলা টাইমস


বর্ণবাদী হত্যাকাণ্ডের বিরুদ্ধে শহরে শহরে আগে থেকেই বিক্ষোভ চলছিল। সেই বিক্ষোভে নতুন মাত্রা যোগ করে দাসপ্রথা অবসান বা জুনটিনথ দিবস। দিনটি উপলক্ষে শুক্রবার শহরে শহরে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভ কারীরা এ সময় বর্ণবাদের বিচার চান। তাঁরা মধ্যরাতের দিকে রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক দাস মালিকের ভাস্কর্য গুঁড়িয়ে দেন, বলে জানা যায়। ১৮৬৫ সালের ১৯ জুন টেক্সাস অঙ্গরাজ্যর গালভিস্টনে সব বন্দীদের দাসত্ব থেকে মুক্তি দেওয়া হয়। এর মাধ্যমে গোটা যুক্তরাষ্ট্র থেকে দাসপ্রথার অবসান ঘটে। যদিও ষোড়শতম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আড়াই বছর আগেই টেক্সাস ও অন্যান্য অঙ্গরাজ্যে দাসপ্রথা নিষিদ্ধ করেছিলেন। 


সবশেষ গালভিস্টন থেকে দাসপ্রথা বিলুপ্তির দিনটিকে জুনটিনথ দিবস হিসেবে পালন করা হয়। বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মাইলফলক এই দিনটিকে সাধারণত প্রার্থনা, পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করে থাকেন মানুষ। কিন্তু এবারে এই দিনটির তাৎপর্য বেড়ে গেছে। গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ এক পুলিশ কর্মকর্তার হাতে নৃশংসভাবে খুন হন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা যুক্তরাষ্ট্রে ও বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ–বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর মধ্যে ১২ জুন জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা পেছন থেকে গুলি করে রেশার্ড ব্রুকস নামের আরেক কৃষ্ণাঙ্গকে হত্যা করেন। যা বিক্ষোভকে আরও উসকে দেয়। পুলিশ সংস্কারের দাবিও জোরালো হয়ে ওঠে। ফলে জুনটিনথ দিবসে বর্ণবাদবিরোধী আন্দোলনে গতি আসে।

দিবসটি উপলক্ষে হাজারো মানুষ রাজপথে নেমে আসেন। শহরে শহরে হয় সমাবেশ, পদযাত্রা। সবচেয় বড় পদযাত্রা ও সমাবেশ হয়েছে জর্জিয়ার আটলান্টা, ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস, নিউইয়র্ক সিটি ও ওয়াশিংটন ডিসিতে। নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজ থেকে ম্যানহাটন পর্যন্ত পদযাত্রা করেন কয়েক হাজার মানুষ। এ সময় তাঁরা সাম্প্রতিক বছরগুলোতে পুলিশের হাতে নিহত নারী ও পুরুষের নাম ধরে স্লোগান দেন। এ সময় বিক্ষোভকারী তাবাথা বার্নাড (৩৮) বলেন, এই বছর সমগ্র দেশ পরিবর্তনের পক্ষে সোচ্চার। আমাদের পরিবর্তন না আসা পর্যন্ত এটা (বিক্ষোভ) চালিয়ে যেতে হবে। শহরে শহরে বিক্ষোভ, ওয়াশিংটন ডিসিতে এক দাসমালিকের ভাস্কর্য গুঁড়িয়ে দেন বিক্ষোভ কারীরা

রেশার্ড ব্রুকসকে যে শহরে গুলি করে হত্যা করা হয়, সেই আটলান্টায় হাজারো বিক্ষোভকারী পদযাত্রা করেন। সবচেয়ে বড় সমাবেশ হয় ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালের সামনে ও হোয়াইট হাউসের কাছে। পদযাত্রার আয়োজন করা হয় শিকাগোতে। উৎসবমুখর পরিবেশে এমন শোভাযাত্রা হয় দক্ষিণ লস এঞ্জেলেসেও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বর্ণবাদবিরোধী আন্দোলনকে সমর্থন না জানিয়ে উল্টো বিতর্কিত মন্তব্য করে তা উসকে দিচ্ছেন। জুনটিনথ দিবসেই বর্ণবাদী সংঘাতের জন্য স্মরণীয় ওকলাহামা অঙ্গরাজ্যের তুলসা শহরে লকডাউন পরবর্তী পুনর্নির্বাচনী জনসভা করার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত