আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র জুড়ে বিশিষ্টজনদের ভাস্কর্য রক্ষায় ট্রাম্পের উদ্যোগ

যুক্তরাষ্ট্র জুড়ে বিশিষ্টজনদের ভাস্কর্য রক্ষায় ট্রাম্পের উদ্যোগ

প্রতীকী ছবি


যুক্তরাষ্ট্র বিশেষ করে নিউইয়র্ক ও রাজধানী ওয়াশিংটন ডিসির গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত বিশিষ্টজনদের ভাস্কর্য অপসারণে ‘ধ্বংসাত্মক কার্যকলাপ’ ঠেকাতে হোমল্যান্ড সিকিউরিটির বিশেষ এজেন্টদের নিয়োগ দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৪ জুলাইকে কেন্দ্র করে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিশিষ্টজনদের ভাস্কর্য রক্ষায় রেপিড ডিপ্লয়মেন্ট টিম ও প্রটেকটিং আমেরিকান কমিউনিটি টাস্ক ফোর্সসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের দাঙ্গা প্রতিহত করার বিশেষ প্রশিক্ষণ দিয়ে পোর্টল্যান্ড, সিয়াটল ও ওয়াশিংটন ডিসিতে পাঠানো হয়। এই বিশেষ দলকে বিভিন্ন আঞ্চলিক শহরে প্রস্তুত রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের যেকোনো দাঙ্গা কবলিত এলাকায় দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাদের প্রস্তুত করা হয়েছে।

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার পর যুক্তরাষ্ট্রজুড়ে আন্দোলন শুরু হয়। বর্ণবাদী আচরণের ইতিহাস রয়েছে এমন বিশিষ্টজনদের ভাস্কর্য অপসারণের দাবি ওঠে। এই আন্দোলন কোনো কোনো ক্ষেত্রে সহিংসতায় রূপ নেয়। আন্দোলনের শুরু থেকেই এই পরিস্থিতির জন্য বর্তমান প্রশাসনের দিকে আঙুল তোলা হয়। ফলে আন্দোলন নিয়ে শুরু থেকেই ট্রাম্প প্রশাসন ছিল সমালোচনা মুখর। বলপ্রয়োগ করে, এমনকি সেনা মোতায়েন করে আন্দোলন দমনের কথাও বলেছিলেন প্রেসিডেন্ট, যা খোদ সেনাবাহিনী থেকেই খারিজ করা হয়। এ অবস্থায় ‘ধ্বংসাত্মক কর্মকাণ্ড’ রোধে ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপকে আগ্রাসী অবস্থান বলে উল্লেখ করছেন অনেকে।

আন্দোলনকারীদের প্রাথমিক লক্ষ্য হলো কনফেডারেট সামরিক প্রধান ও রাজনৈতিক ব্যক্তিত্বদের ভাস্কর্য। বিশেষ করে দাসত্ব মোচন দলিলে স্বাক্ষরকারী প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ও স্বাধীনতা ঘোষণাকারী থমাস জেফারসনের আবক্ষ ভাস্কর্য তাদের মূল লক্ষ্য। এ অবস্থায় এই নেতাদের ভাস্কর্য রক্ষায় গত ২৬ জুন প্রেসিডেন্ট ট্রাম্প ‘জনগণের সম্পদে ধ্বংসাত্মক কার্যকলাপ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মৃতিসৌধ রক্ষায়’ এক নির্বাহী আদেশে সই করেন। এরই মধ্যে এই আদেশের ফল ফলতে শুরু করেছে। গত সপ্তাহে প্রটেকটিং আমেরিকান কমিউনিটি টাস্ক ফোর্স ১০০ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করে। অভিযোগ তারা অতিরিক্ত বাড়াবাড়ি করেছেন।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত