আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

এবার উত্তর কোরিয়ায় ‘মার্কিন নাগরিক’ আটক

এবার উত্তর কোরিয়ায় ‘মার্কিন নাগরিক’ আটক

উত্তর কোরিয়া এক মার্কিন নাগরিককে আটক করেছে। রাষ্ট্রের বিরুদ্ধে সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে কিম হ্যাক-সং নামের এক ব্যক্তিকে আটকের কথা জানিয়েছে উত্তর কোরীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা।


কেসিএনএ বার্তা সংস্থার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হ্যাক-সং পিয়ংইয়ং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিইউএসটি) কাজ করেন। ৬ মে তাকে আটক করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত আরও তিন ব্যক্তিকে এর আগে আটক করেছে কোরীয় কর্তৃপক্ষ। মার্কিন নাগরিকদের আটক করে উত্তর কোরিয়া তাদের দাবার ঘুটি হিসেবে ব্যবহার করতে চায় বলে অতীতে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।


কোরীয় উপদ্বীপে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ঘিরে এ যুদ্ধাবস্থা শুরু হয়। সর্বশেষ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার  যৌথ সামরিক মহড়ার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি বলছে, সর্বশেষ এ মহড়া ছিল গত কয়েক দশকের মধ্যে ‘নজিরবিহীন জঘন্য কাজ ও সবচেয়ে দুঃসাহসিক’। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া প্রকাশ্যে উত্তর কোরিয়ার নেতৃত্বকে হটানো এবং দেশের শাসন ব্যবস্থার পতনের লক্ষ্যে এ মহড়া চালিয়েছে। প্রকৃতপক্ষে এর মধ্য দিয়ে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।


কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বলছে, দ্য কি রিজলভ অ্যান্ড ফোয়াল ঈগল ১৭-নামের যৌথ এ সামরিক মহড়া থেকে এটা পরিষ্কার যে, ট্রাম্প প্রশাসন শক্তি প্রয়োগ, কঠোর অবরোধ ও চাপ প্রয়োগের মাধ্যমে পিয়ংইয়ং-এর সঙ্গে বৈরী নীতি অব্যাহত রাখতে চাইছে।


যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া সম্প্রতি দুই মাসব্যাপী যৌথ সামরিক মহড়া চালিয়েছে। এই মহড়ায় উভয় দেশের তিন লাখ সেনা অংশ নেয়। উত্তর কোরিয়ার দাবি, এ মহড়া ছাড়াও পিয়ংইয়ং-এর বিরুদ্ধে নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।


এর একদিন আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দাবি করা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ উত্তর কোরীয় নেতা কিম জং উনকে জীবাণু অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করেছে। তবে ওই হত্যাচেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে। রাজধানী পিয়ংইয়ংয়ে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অজ্ঞাত জীবাণু অস্ত্র দিয়ে কিমকে হত্যার এ প্রচেষ্টা চালানো হয় বলে উত্তর কোরিয়া দাবি করেছে। সূত্র: বিবিসি।

 

শেয়ার করুন

পাঠকের মতামত