আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

মার্কিন গোয়েন্দা সংস্থার দোষেই বিশ্বজুড়ে সাইবার হামলা

মার্কিন গোয়েন্দা সংস্থার দোষেই বিশ্বজুড়ে সাইবার হামলা

বিশ্বজুড়ে সাইবার হামলার জন্য দায়ী করা হচ্ছে র‌্যানসমওয়্যার জাতীয় একটি ভাইরাসকে। এ জাতীয় ভাইরাস ব্যবহার করে এর আগেও সাইবার হামলা চালানো হয়েছে। তবে সেসব হামলায় এত ব্যাপক পরিমাণের কম্পিউটারকে আক্রান্ত হতে দেখা যায়নি। উইন্ডোজের একটি ‘জিরো-ডে এক্সপ্লয়েট’ ত্রুটির কারণেই র‌্যানসমওয়্যার বিশ্বজুড়ে লাখ লাখ কম্পিউটারে হানা দিতে সক্ষম হয়েছে।


এতদিনেও প্রকাশ্যে না আসা উইন্ডোজের এই ত্রুটি গত এপ্রিলে উন্মোচন করে ‘শ্যাডো ব্রোকারস’ নামে একদল হ্যাকার। তারা মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) কিছু কোড ফাঁস করার ফলে ওই ত্রুটি প্রকাশ্যে আসে। বিশেষজ্ঞরা বলছেন, এনএসএ’র নজরদারি প্রক্রিয়ার সমান্তরালে উইন্ডোজের ত্রুটি চিহ্নিত হওয়ার আশঙ্কা বাড়ছে, যা সাইবার হামলার ঝুঁকি আরও বাড়িয়ে চলেছে।


হঠাৎ করেই শুক্রবার (১২ মে) বাংলাদেশ সময় রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিশ্বজুড়ে সাইবার হামলার খবর জানায়। খবরে জানানো হয়, হামলায় যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, স্পেনসহ বিশ্বের ৯৯টি দেশ আক্রান্ত হয়েছে। র‌্যানসমওয়্যার জাতীয় একটি ভাইরাসের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, ‘জিরো-ডে এক্সপ্লয়েট’ ধরনের ত্রুটি র‌্যানসমওয়্যার ঘরানার ভাইরাসকে বড় পরিসরে হামলার সুযোগ করে দেয়।


‘জিরো-ডে এক্সপ্লয়েট’ নামের ওই ত্রুটি ব্যবহার করে বহুদিন ধরেই বিশ্বজুড়ে সাইবার নজরদারি চালিয়ে আসছে মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)। তবে এই ত্রুটির কথা আগে কখনও জনসমক্ষে আসেনি। গত মাসে ‘শ্যাডো ব্রোকারস’ নামে একদল হ্যাকার এনএসএ’র কিছু কোড ফাঁস করে।


আর তখনই উইন্ডোজের ‘জিরো-ডে এক্সপ্লয়েট’ ত্রুটিটি প্রকাশ্যে আসে। এই ত্রুটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে খুবই ভঙ্গুর করে তোলে। উইন্ডোজের মতো বড় পরিসরের সফটওয়্যারের কোডে বহু ‘বাগ’ বা ত্রুটি থাকে। এদের মধ্যে কয়েকটি ‘বাগ’ বহিরাগতদের পুরো কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে সাহায্য করে।


হ্যাকিং টুলসে এসব ‘বাগ’ ব্যবহার করে সহজেই কোনও উইন্ডোজ ডিভাইসের ক্যামেরা বা মাইক্রোফোনের দখল নিয়ে তা ব্যবহার করার সুযোগ পায় এনএসএ। এমনকি চোরাবাজারে এসব ‘জিরো-ডে এক্সপ্লয়েটস’ বিক্রিও হয়।


মার্কিন জনগণকে হ্যাকিং থকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে নজরদারি চালানোর দায়িত্বও এনএসএ’র। এই নজরদারির জন্য তারা হ্যাকিংও করে থাকে। সমস্যা হলো— এনএসএ আর মার্কিনিরাসহ বিশ্বের বিভিন্ন দেশের জনগণ উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করছে। আর এর ফলে মার্কিন কম্পিউটারগুলোও সাইবার হামলার সম্মুখীন হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত