আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের ১১০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের ১১০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি

সংগৃহীত ছবি

প্রেসিডেন্টের সিংহাসনে বসার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরবের সঙ্গে ১১০ বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় ২১ মে শনিবার দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় সৌদি আরবের পক্ষ থেকে চুক্তিতে সই করেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল-জুবায়ের।


টিলারসন বলেন, এ চুক্তির আওতায় অস্ত্র পেলে দীর্ঘমেয়াদে সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত হবে। আঞ্চলিক রাজনীতিতে ইরানের বিপরীতে দেশটির প্রভাব বাড়বে। সম্ভাব্য হুমকি প্রশমিত হবে।সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে আজ একটি ঐতিহাসিক দিন। নিরাপত্তাসহ নানা খাতে একসঙ্গে কাজ করার জন্য উভয় পক্ষ একমত হয়েছে। যা দুদেশের ঐতিহাসিক মিত্রতাকে এগিয়ে নিয়ে যাবে।


তিনি জানান, বিলিয়ন ডলারের এ অস্ত্র চুক্তি দুদেশের মধ্যকার ৩৮ হাজার কোটি ডলারের সিরিজ ব্যবসায়িক চুক্তির অংশ। এসব চুক্তির আওতায় দুদেশে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি মনে করছেন।এদিকে এই অস্ত্র চুক্তিকে ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় একক অস্ত্রচুক্তি’ বলে অভিহিত করেছে মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস। 


জানা যায়, নতুন এ চুক্তির আওতায় ট্রাম্প প্রশাসন সৌদি আরবকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা, সামরিক সরঞ্জাম এবং ভারি অস্ত্র সরবরাহ করবে।

 

শেয়ার করুন

পাঠকের মতামত