আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

মার্কিন সেনাবাহিনীতেও বর্ণবাদ!

মার্কিন সেনাবাহিনীতেও বর্ণবাদ!

মার্কিন সেনাবাহিনীর কৃষ্ণাঙ্গ সেনারা তাদের শ্বেতাঙ্গ সতীর্থদের তুলনায় অধিকহারে কোর্ট মার্শালসহ অন্যান্য সামরিক বিচারের মুখে পড়েন। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর তথ্যের ভিত্তিতে প্রস্তুত প্রতিবেদনে এটি জানিয়েছে মানবাধিকার গোষ্ঠী প্রটেক্ট আওয়ার ডিফেন্ডার (পিওডি)।


পিওডি’র জানায়, মার্কিন সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং মেরিনসহ প্রতিরক্ষা বাহিনীর সবখানেই কৃষ্ণাঙ্গ সেনাদের ক্ষেত্রে এমনটি ঘটে। ‘সামরিক বিচারের ক্ষেত্রে বর্ণবাদী বৈষম্য’ বা ‘রেসিয়াল ডিজপ্যারিটিস ইন মিলিটারি জাস্টিস’ নামের এ প্রতিবেদন তৈরি করতে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত এক দশকের তথ্যাবলী ব্যবহার করা হয়েছে। তথ্য জানার স্বাধীনতার আওতায় এ সংক্রান্ত উপাত্ত সংগ্রহ করা হয়।


প্রতিবেদনে বলা হয়েছে, বিচারের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ থেকে প্রমাণিত হচ্ছে যে মার্কিন সেনাবাহিনীতে কৃষ্ণাঙ্গ সেনারা সবচেয়ে বেশি লাঞ্ছনার শিকার হন। এতে আরো বলা হয়েছে, সামরিক বিচারের ক্ষেত্রে কখনো কখনো শ্বেতাঙ্গ সেনাদের তুলনায় কৃষ্ণাঙ্গরা ১.২৯ গুণ থেকে ২.৬১ গুণ বেশি বৈষম্যের শিকার হয়ে থাকেন। সূত্র : ইনডিপেনডেন্ট

শেয়ার করুন

পাঠকের মতামত