আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মাতৃভাষায় ভাব প্রকাশ আল্লাহর অন্যতম নেয়ামত

মাতৃভাষায় ভাব প্রকাশ আল্লাহর অন্যতম নেয়ামত


আমরা বাঙালি। আমাদের মাতৃভাষা বাংলা। আজ আমরা বুক ফুলিয়ে বলতে পারি যে, আমরাই একমাত্র জাতি, যারা মাতৃভাষাকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে রক্ত দিয়েছি। মাতৃভাষার জন্য রক্ত এবং জীবন দেয়ার ইতিহাস পৃথিবীতে সত্যিই বিরল!

ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে,বর্তমান বিশ্বে ভাষার সংখ্যা ২৭৯৬ টি। তার মধ্যে বাংলা অন্যতম। বিশ্বের সর্বাধিক প্রচলিত ভাষার মধ্যে বাংলার স্থান চতুর্থ। কারো কারো মতে সপ্তম। ১২০৩ সালে তুর্কিবীর ইখতিয়ার উদ্দীন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের মধ্য দিয়ে বাংলা ভাষা ও সাহিত্যের অগ্রযাত্রা শুরু হয়।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি, রোজ- বৃহস্পতিবার। মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য অনেকেই শহীদ হয়েছিল। সেই ভাষা শহীদদের স্মৃতিকে অমর রাখতে প্রতিবছর ২১শে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালন করা হয়।

২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের জন্য প্রথম উদ্যোগ গ্রহণ করে কানাডায় বসবাসরত দু’জন বাঙালি - আব্দুস সালাম ও রফিকুল ইসলাম। তারাই ১৯৯৮ সালে ৯ই জানুয়ারি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার জন্য জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে একটি আবেদন পত্র পাঠান।

পরবর্তীতে বাংলাদেশ সরকারের মাধ্যমে বিষয়টি জাতিসংঘে উত্থাপিত হয়। অতঃপর ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৩১তম প্যারিস অধিবেশনে ২৮ টি দেশের সমর্থনে ২১শে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।

প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় ২০০০ সালে। আর জাতিসংঘ ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয় ৫ ডিসেম্বর ২০০৮ সালে। বর্তমান বিশ্বের প্রায় ১৮৮ টি দেশে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর তাৎপর্য উপলব্ধি করে ভাষা বিজ্ঞানী ড. হুমায়ুন আজাদ বলেন, ‘আমি মুগ্ধ,আমি প্রীত,আমাকে স্বীকৃতি দিয়েছে। আমার প্রাণের কথা আমার ভাষায় জানাতে পারব বলে! আমার হৃদয়ে স্পন্দন বেড়েছে। সত্যিই আমি গর্বিত। ’

সত্যিই আজ আমরা গর্বিত আমাদের মাতৃভাষার জন্য। মাতৃভাষা আল্লাহ তায়ালার অসংখ্য-অগণিত নিয়ামতরাজির মধ্যে অন্যতম। মানুষ যে ভাষায় কথা বলে সেটাই তার মাতৃভাষা। পৃথিবীর প্রতিটি প্রাণীর ভাব প্রকাশের জন্যে রয়েছে স্বতন্ত্র্য ভাষা। এ যেন সৃষ্টি জীবের প্রতি মহান আল্লাহ তায়ালার এক অসীম করুণা! মহান নেয়ামত!

পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে- করুণাময় আল্লাহ! শিক্ষা দিয়েছেন আল কোরআন, সৃষ্টি করেছেন মানুষকে। আর তিনিই তাকে ভাব প্রকাশ করতে শিখিয়েছেন (সূরা আর- রাহমান :১-৪)।

মানুষের মুক্তি ও হেদায়াতের লক্ষ্যে আল্লাহ তায়ালা যুগে যুগে সব নবী-রাসূলকে স্বজাতির ভাষা ভাষী করে পাঠিয়েছেন। তারা তাদের জাতিকে মাতৃভাষার মাধ্যমে দ্বীনের দাওয়াত প্রদান করেছেন।

এ প্রসঙ্গে রাসূল (সা.) বলেন, আল্লাহ তায়ালা কোনো নবী-রাসূলকে তার মাতৃভাষা ছাড়া পাঠাননি (মুসনাদে আহমদ হাদিস নং:২০৪৪)।

আল্লামা জালালুদ্দীন সূয়ুতী(র) তার ইতকান ফি উলুমিল কুরআন গ্রন্থে বলেন- আল্লাহ তায়ালা প্রত্যেক নবীকে যেমন তাদের স্বজাতির ভাষা ভাষী করে প্রেরণ করেছেন। তেমনি ভাবে সংশ্লিষ্ট জাতির মাতৃভাষায় কিতাব ও প্রদান করেছেন।

একুশের মহান চেতনা আমাদের জাতীয়তাবোধের উন্মেষ ঘটিয়েছে। আমাদের স্বাধীনতা সংগ্রামের মূলে রয়েছে একুশের চেতনা।

ভাষা আন্দোলনের সূত্র ধরেই মূলত স্বাধীনতার আন্দোলনের শুরু। একুশের চেতনার যে বীজ সেদিন বপন করা হয়েছিল, তার বিশাল মহীরুহ পরবর্তীতে স্বাধীনতার স্নিগ্ধ ছায়ায় বেড়ে উঠেছিল। যার ফলে আজ আমরা স্বাধীন।

শেয়ার করুন

পাঠকের মতামত