আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

তারাবি নামাজ রমজান মাসের একটি স্বতন্ত্র ইবাদত

তারাবি নামাজ রমজান মাসের একটি স্বতন্ত্র ইবাদত

সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তসহ পানাহার ও যৌনাচার থেকে বিরত থাকার নামই রোজা। ইসলামিক বিধান অনুযায়ী, রোজা শুদ্ধ হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। এর মধ্যে দিনের পুরো সময় খাদ্য ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকা, যৌনাচার না করা এবং নারীদের ক্ষেত্রে ঋতুস্রাব ও প্রসবকালীন স্রাবমুক্ত থাকা রোজার শুদ্ধতার জন্য অপরিহার্য। এছাড়া মানসিকভাবে সুস্থ হওয়াও একটি শর্ত।

কিন্তু রোজার শুদ্ধতা নির্ধারণের ক্ষেত্রে তারাবির নামাজ আদায় করা কোনো শর্ত নয়। কারণ, তারাবি নামাজ রমজান মাসের একটি স্বতন্ত্র ইবাদত। এটা রোজার ফরজ বিধানের অন্তর্ভুক্ত নয়। রোজা হলো ফরজ ইবাদত, আর তারাবি নামাজ সুন্নতে মুয়াক্কাদা। যদিও দুটির সময়কাল রমজানের মধ্যেই পড়ে, কিন্তু একটির শুদ্ধতা অন্যটির ওপর নির্ভরশীল নয়।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা রোজা রাখার নির্দেশ দিয়ে বলেন, ‘হে ইমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের মানুষের জন্য ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’ (সুরা বাকারা: ১৮৩) 

এটিই রোজার আবশ্যকতার মূল বিধান। এখানে তারাবির নামাজ আদায় করার কোনো শর্ত দেওয়া হয়নি। তাই রোজা শুদ্ধ হওয়ার জন্য তারাবির নামাজ আদায় করা জরুরি নয়।


যদিও তারাবি রোজার শুদ্ধতার শর্ত নয়, তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। কোনো বৈধ কারণ ছাড়া তারাবি পরিত্যাগ করা উচিত নয়। পুরুষদের জন্য জামাতে তারাবি আদায় করা সুন্নতে মুয়াক্কাদা কেফায়া, মহল্লার কিছু লোক জামাতে আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হবে, অন্যথায় সবাই গুনাহগার হবেন। তবে কেউ চাইলে একাও তারাবি পড়তে পারেন, সেক্ষেত্রেও তা শুদ্ধ হবে।

রমজান মাসের ইবাদতগুলো আলাদা হলেও প্রতিটির গুরুত্ব রয়েছে। তাই রোজার পাশাপাশি তারাবির নামাজ আদায় করাও অত্যন্ত ফজিলতপূর্ণ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত