আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারো দারুণ জয় বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারো দারুণ জয় বাংলাদেশের

ব্যাটে-বলে সমান পারদর্শিতা। ফিল্ডিংয়েও থাকলো শিল্পের ছোয়া। সব মিলিয়ে পেশাদারিত্বের দারুণ উপস্থাপনা। আর তাতেই প্রবল প্রতাপশালী অস্ট্রেলিয়া ধরাশায়ী।

প্রথম ম্যাচে উত্তেজনা ছিল তুঙ্গে, দ্বিতীয় ম্যাচে সেখানে কম। বরং দাপুটে ও আত্মবিশ্বাসে টইটুম্বর এক বাংলাদেশকেই দেখা মিলল। দারুণ ধারাবাহিকতায় নিজেদের জাত চেনালেন মাহমুদউল্লাহরা। অজিদের এক প্রকার উড়িয়েই দিলেন টাইগাররা।

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে স্বাগতিকরা।

নিজেদের ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার সাথে টানা দুটি ম্যাচ জিতল বাংলাদেশ। ওয়ানডে ও টেস্টে জয় একটি করে। টি-টোয়েন্টিতে জয় এল দুটি, পরপর দুই দিনে।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে সাত উইকেটে মাত্র ১২১ রান করে অস্ট্রেলিয়াা। যা তাদের সর্বনিম্ন স্কোর। লক্ষ্য তাড়ায় ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। উইকেট হারাতে হয় ৫টি।

সহজ জয়ের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশের শুরুটা উইকেট পতনের মধ্য দিয়ে। প্রথম দুই ওভার খেলে দিলেন মোহাম্মদ নাঈম শেখ। তৃতীয় ওভারে স্ট্রাইক পেয়ে সৌম্য সরকার টিকলেন কেবল দুই বল। মিচেল স্টার্কের প্রথম বল কাভারে ড্রাইভ করেছিলেন সৌম্য। পরের বলটি ছিল স্টাম্পে। জায়গায় দাঁড়িয়ে ক্রস ব্যাটে খেলার চেষ্টায় ব্যাটে ছোঁয়াতে পারেননি। এলোমেলো হয়ে যায় স্টাম্প।

দুই বলে শূন্য রানে ফিরেন সৌম্য। পরের তিন বলে তিনটি বাউন্ডারি মারেন নতুন ব্যাটসম্যান সাকিব আল হাসান। পরের ওভারে আউট মোহাম্মদ নাঈম। হেজলউডের বলে লাইন মিস করে বোল্ড হয়ে ফেরেন তিনি। জায়গায় দাঁড়িয়ে লেগে খেলার চেষ্টায় একটু নিচু হওয়া বলের নাগাল পাননি বাঁহাতি এই ওপেনার। উপড়ে যায় স্টাম্প। ১৩ বলে ৯ রান করে ফেরেন তিনি।

এরপর হাল ধরেন সাকিব ও মেহেদী। দুজনে যোগ করেন ৩২ বলে ৩৭ রান। অবশ্য একবার রিভিউ নিয়ে বাঁচেন সাকিব। অ্যাশটন অ্যাগারের বলে আম্পায়ার এলবিডব্লিউর আউট দিয়েছিলেন।

বাঁহাতি স্পিনারের বল পা বাড়িয়ে খেলেছিলেন তিনি। কিন্ত ব্যাটের কানা ফাঁকি দিয়ে আঘাত হানে প্যাডে। আম্পায়ার জোরালো আবেদনে সাড়া দিলে সাথে সাথে রিভিউ নেন সাকিব। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, একটুর জন্য লেগ স্টাম্প মিস করত বল! বেঁচে যান সাকিব। এই ওভারেই লং অফে ক্যাচের মতো দিয়ে বেঁচে যান মেহেদি হাসান। ছুটে এসে একটুর জন্য বলের নাগাল পাননি মিচেল স্টার্ক। সাকিবের রান তখন ১৭।

দলীয় ৫৮ রানে অবশ্য বিদায় নিতে হয় সাকিবকে। টাইয়ের বলে বোল্ড হয়ে ফেরেন তারকা এই অলরাউন্ডার। ১৭ বলে চারটি চারে ২৬ রান করেন তিনি। পরের ওভারে বিপদ বাড়ান অধিনায়ক মাহমুদউল্লাহ। অ্যাগারের বলে ব্যাটিং ইনসাইডএজ হয়ে ফেরেন তিনি। ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

মেহেদী ও আফিফ তখন ক্রিজে। নিজের দ্বিতীয় বল মোকাবিলাতেই আউট হতে যাচ্ছিলেন আফিফ। মিচেল মার্শের এলবিডব্লিউর জোরালো আবেদনে সাড়া দিয়ে আউট দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নিয়ে বেঁচে যান আফিফ। ফুল লেংথ বল ব্যাটে খেলতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। আম্পায়ার আউট দেওয়ার পর নেন রিভিউ। বল ট্র্যাকিংয়ে দেখা গেছে, বল পড়েছিল লেগ স্টাম্পের বাইরে।

আফিফ বাঁচলেও একটু পরই নিজের ভুলে বিদায় নেন মেহেদী। ছক্কা মারার পর শান্ত হয়ে গিয়েছিলেন। হঠাৎ করেই যেন খেই হারালেন। অকারণে তেড়েফুড়ে মারতে গেলেন অ্যাডাম জ্যাম্পাকে। লেগ স্পিনারের বলে লাইন মিস করে হন স্টাম্পড। ২৪ বলে এক ছক্কায় ২৩ রান করেন মেহেদি। ১৩ ওভারে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৭১।

ক্রিজে আফিফ হোসেনের সঙ্গী তখন নুরুল হাসান সোহান। এই জুটি আর বিপদ বাড়তে দেননি। নান্দনিক ব্যাটিংয়ে দলকে দারুণ জয় উপহার দেন দুজন। এই জুটিতে আসে ৪৪ বলে ৫৬ রান।

৩১ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৩৭ রানে অপরাজিত থাকেন আফিফ হোসেন। ২১ বলে ২টি চারে ২ রানে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান। এদিন বল হাতে এককভাবে কোন অস্ট্রেলিয়ান বোলার আধিপত্য দেখাতে পারেননি। স্টার্ক, হেজলউড, অ্যাগার, জাম্পা ও টাই একটি করে উইকেট নেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত