আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

দিন শেষে সবাই জয়টাই দেখতে চায় : সাইফউদ্দিন

দিন শেষে সবাই জয়টাই দেখতে চায় : সাইফউদ্দিন

স্পিনারদের রাজ্যে পেসাররাও কম যায়নি। প্রথম টি টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ তিন উইকেট মোস্তাফিজের। দুটি উইকেট নিয়েছিলেন আরেক পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। বাকি পাচ উইকেট নিয়েছিলেন তিন স্পিনার ভাগাভাগি করে। স্পিন স্বর্গে উইকেট পেয়ে খুবই উচ্ছ্বসিত সাইফউদ্দিন। এমনটির ধারাবাহিকতা তিনি ধরে রাখতে চান বাকি ম্যাচগুলোতেও।

প্রথম টি টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে এক প্রকার উড়িয়ে জিতেছে বাঙলাদেশ। শুক্রবার বিকেলে দ্বিতীয় ম্যাচ। সেখানেও জয়ের জন্য পাখির চোখ করে আছে বাংলাদেশ। ম্যাচের আগেরদিন বৃহস্পতিবার ভার্চুয়ালি কথা বলেছেন সাইফউদ্দিন। তারো এক কথা, প্রতিপক্ষ যেই হোক, সবাই কিন্তু দিন শেষে জয়ই চায়। আমিও তার ব্যতিক্রম নই।

সাইফউদ্দিন বলেন, ‘দেখেন আমরা যখন ম্যাচ জিতি তখন আমরা ক্রিকেটাররা না সারা দেশবাশীই খুশি হয়। দিন শেষে আসলে সবাই বাংলাদেশের জয়টাই দেখতে চায়। হয়ত কন্ডিশন একটু ভিন্ন বা হয়তবা কম রান হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট অনুযায়ী। কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলি। সেটা ১৯০ রান চেজ করেই হোক বা ১০০ বা ৯০ রান চেজ করেই হোক। আমাদের কাছে জয়টাই মূখ্য। আর শেষ কয়েকটা সিরিজে বাংলাদেশ দুর্দান্ত খেলছে। যদিও বিশ্বকাপ খেলতে গেলে কন্ডিশন একটু ভিন্ন হবে তবে ওমানে অনুশীলনের সুযোগ পাব। আমরা মানিয়ে নেয়ার চেষ্টা করবো।’

মিরপুরের চেনা কন্ডিশন, স্পিন-পেসের সমন্বয়, সবকিছু মিলে সাইফউদ্দিনের দর্শনটা এমন, ‘অবশ্যই মিরপুর আমাদের চেনা কন্ডিশন। আমার ক্যারিয়ারের বেশিরভাগ ম্যাচই আমি এখানে খেলেছি। তো স্পিন উইকেট হওয়াতে আমাদের পেস বোলারদের জন্য সুবিধা হচ্ছে, কারণ কাটার ধরছিল। স্পিনের বিপক্ষে রান না পাওয়ায় ওরা আমাদের (পেসার) বিপক্ষে চান্স নিতে চেয়েছিল। এ কারণে আমরা উইকেট নিতে পেরেছি। এজন্য আমাদের জন্য উইকেট বের করার ভাল একটা সুযোগ।’

স্পিন উইকেটে পেসারদের লড়াই করতে হয়। কিভাবে সমন্বয় হয়। সাইফউদ্দিন বলেন, ‘পেস বোলার হিসেবে আমাকে সব কন্ডিশন ও উইকেটের সামনে মানিয়ে নিতে হবে। আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করি, তো এখন আমাদের সামনে যে উইকেট ওই কন্ডিশন অনুযায়ী বল করার চেষ্টা করি। পরের ম্যাচে যদি পিচের চরিত্র বদল হয় তবে সে অনুযায়ী আমরা বাউন্সার, স্লোয়ার, ইয়র্কার বা ওয়াইড ইয়র্কার; এসব দিকে যাব। যেহেতু এখানে কাটারটা বেশি কার্যকরী তাই এখন এটার চেষ্টা করছি। পরের ম্যাচগুলোয় যদি উইকেট চেঞ্জ হয় তখন ব্যাক অব লেন্থে জোরে বল করার চেষ্টা করবো। আমাদের বোলিং কোচ বা হেড কোচ যখন যে পরিকল্পনা দেয় আমরা সেভাবেই বল করার চেষ্টা করি।’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাকি ম্যাচগুলোতে জয়ের আশায় সাইফউদ্দিন, ‘যেহেতু সামনে বিশ্বকাপ, টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট যে এখানে ফেভারিট বলাটা কঠিন। ব্যাটিং উইকেটে খেলা হলে যেদিন যাদের ব্যাটে ভাল টাচ থাকবে সেই জিতবে। এজন্য আত্মবিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা মাশাআল্লাহ শেষ কয়েকটা ম্যাচে টানা জয়ের ধারায় আছি। তো নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি ম্যাচগুলোতেও যদি জয়ের ধারা অব্যাহত রাখতে পারি তো বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচ থেকে শুরু করে সব ম্যাচে ভাল কাজে দিবে।’

বিশ্বকাপে হযতো এমন উইকেট পাবে না বাংলাদেশ। তবে জয়ের আত্মবিশ্বাস কাজে দেবে সেখানে।

সাইফউদ্দিনের ভাবনাটাও তেমন, ‘এখানকার অভিজ্ঞতাটা খুব একটা কাজে আসবে না কিন্তু আত্মবিশ্বাসটা যদি নিয়ে যেতে পারি..যেহেতু আমরা প্রস্তুতির সুযোগ পাব ওখানে, তো আমরা যতটা নিজেদের মানিয়ে নিতে পারব সেখানে ততটাই ভাল হবে। আর আমরা বোলাররা অনেক বেশি কেপাবল, আমরা অনেক কন্ডিশনেই ম্যাচ খেলেছি তো মানিয়ে নিতে পারব আমি মনে করি।’

সব শেষে বাংলাদেশের ফিল্ডিং কোচ রায়ান কুককে স্তুতিতে ভাসালেন সাইফউদ্দিন, ‘রায়ান কুককে ধন্যবাদ জানাতে হয়। কোন সন্দেহ নেই আমাদের কোচিং স্টাফের মধ্যে সবচেয়ে পরিশ্রমী বলা যায়। শুধু ফিল্ডিংয়ের জন্য না পাশাপাশি ব্যাটিংয়ে-বোলিংয়ে নানা টেকনিক শিখতে সাহায্য করে। আসলে ওর প্রভাব, অনুশীলনে যা শেখায়, ম্যাচে কি করনীয় সেটাও জানায়, সেগুলোর প্রভাব ধীরে ধীরে পাচ্ছি আসলে। ম্যাচে পেসারদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে বা সবাই ফিল্ডিংয়ে এখন ভাল ভাল ক্যাচ ধরতেছে। তো এ জিনিসটা আমাদের দলের জন্য অনেক ভাল দিক।’

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত