আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

কাতার বিশ্বকাপে মদও নিষিদ্ধ

কাতার বিশ্বকাপে মদও নিষিদ্ধ

বিয়ারের ক্যান কিংবা মগ হাতে করে সমর্থকদের খেলা দেখা, দলের সাফল্যে গ্যালারিতে ছিটিয়ে দেওয়ার দৃশ্য ফুটবল জগতে খুব একটা অপরিচিত নয়। তবে আসন্ন কাতার বিশ্বকাপে এমন দৃশ্যের দেখা মিলবে না। বিশ্বকাপের স্টেডিয়ামে মদ কেনা বেচা, পান করা নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে আয়োজকরা।কিছু ম্যাচের ক্ষেত্রে এই নিয়মের ব্যত্যয় ঘটবে, খেলা শুরুর আগে ও খেলা শেষে স্টেডিয়ামের বাইরে বিয়ার বিক্রি করা যাবে বটে, তবে গ্যালারিতে বসে মদ পানে নিষেধাজ্ঞা থাকবে ঠিকই।
 
আয়োজক সূত্র ধরে এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে এবারই প্রথম মুসলিম অধ্যুষিত দেশে হতে যাচ্ছে বিশ্বকাপ। তাতে নিয়মের কড়াকড়ি আছে বেশ। আগেই জানিয়ে দেওয়া হয়েছে অবৈধ শারীরিক সম্পর্ক গড়লে হতে পারে সাত বছরের জেল। সমকামী সমর্থনে কোনো চিহ্ন প্রদর্শনেও আছে কড়া নিষেধাজ্ঞা। জানা গিয়েছিল ই-সিগারেট নিয়ে ঢুকলেও থাকবে শাস্তি। এবার জানা গেল মদের উপস্থিতিও থাকছে না বিশ্বকাপের স্টেডিয়ামগুলোয়।

মদের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে আয়োজকদের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, কাতার বিশ্বকাপে মোটাদাগে নিষিদ্ধই থাকছে মদ। বললেন, ‘এখনো চূড়ান্ত হয়নি বিষয়টি। তবে বর্তমানে মত হচ্ছে, স্টেডিয়ামের বাইরে খেলা শুরু আর শেষের আগে হয়তো বিয়ার বিক্রির অনুমতি দেওয়া হবে। স্টেডিয়ামের ভেতর অবশ্য কাউকে অ্যালকোহল নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না।’

বিশ্বকাপ মানে ফুটবলের মহাযুদ্ধ যেমন, তেমনি বিভিন্ন দেশের কোটি কোটি দর্শকের মিলনমেলাও এই এই ফুটবল বিশ্বকাপ। সেখানে মদের কেনাবেচা নিয়মিত দৃশ্যই। তবে কাতার বিশ্বকাপে সেই দৃশ্যের দেখা হরহামেশাই মিলবে না।

সীমিত পর্যায়ে অবশ্য বেচাকেনা হবে। কাতারে জনসম্মুখে মদ পান নিষিদ্ধ হলেও বিশ্বকাপ উপলক্ষে সেই নিয়মে কিছুটা শৈথিল্য দেখানো হবে। রাজধানী দোহার আল বিদ্দা পার্কে অবস্থিত ফিফার মূল ফ্যান জোনে কিছু জায়গা নির্দিষ্ট করে দেওয়া হবে, সেখানে চলবে বিয়ার কেনাবেচা। এছাড়াও দোহা গলফ ক্লাবের অব্যবহৃত এক অংশে ১৫ থেকে ২০ হাজার দর্শকের জন্য অ্যালকোহল বেচা হবে।

ফুটবল বিশ্বকাপে মদ নিষিদ্ধ হওয়ার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলও নিষিদ্ধ করেছিল অ্যালকোহল। তবে ফিফার চাপে সে নিষেধাজ্ঞা শেষমেশ উঠিয়ে নিতে বাধ্য হন আয়োজকরা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত