আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

৫৮ কোটি টাকায় বিক্রি মোহাম্মদ আলীর বেল্ট

৫৮ কোটি টাকায় বিক্রি মোহাম্মদ আলীর বেল্ট

তর্কসাপেক্ষে বিংশ শতাব্দীর সেরা ক্রীড়া ইভেন্ট। ৬০ হাজার দর্শকের সামনে সেদিন দ্বিতীয়বার ‘ওয়ার্ল্ড হেভিওয়েট’ টাইটেল অর্জন করেছিলেন বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলী। সেই লড়াই দেখতে টিভি সেটের সামনে বসেছিলেন ১০০ কোটি দর্শক। শক্তিশালী ও অপরাজিত জর্জ ফোরম্যানের বিপক্ষে আন্ডারডগ হিসেবেই নেমেছিলেন আলী। তবে ফোরম্যানকে অষ্টম রাউন্ডে নক আউট করে ফের চ্যাম্পিয়নশিপ বেল্ট পুনরুদ্ধার করেন এই বক্সার। সেই বেল্ট নিলামে ওঠে বিক্রি হলো ৬ দশমিক ১৮ মিলিয়ন ডলারে (৫৮ কোটি টাকা)।

১৯৭৪ সালে অনুষ্ঠিত ‘রাম্বল ইন দ্য জঙ্গল’ খ্যাত লড়াইয়ের আইকনিক বেল্টটি কিনে নিয়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবল টিম ইন্ডিয়ানাপোলিস কোল্টসের প্রধান নির্বাহী জিম আরসে। আগামী ২ আগস্ট শিকাগোর নেভি পিয়ের ও ৯ সেপ্টেম্বর ইন্ডিয়ানাপোলিসে সবুজ চামড়ার মাঝখানে সোনালি ধাতবে মোড়ানো বেল্টটি প্রদর্শন করবেন তিনি। আলীর ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলের মধ্যে একটি এখন তার কাছে, আরেকটি রাখা হয়েছে ব্যাক্তিগত জাদুঘরে।

১৯৬৪ সালে সনি লিস্টনকে হারিয়ে প্রথমবার ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল জিতেছিলেন আলী। সেই টাইটেল জেতার সময় অবশ্য তার নাম ছিল ক্যাসিয়াস ক্লে। এর মাসখানেক পরেই ধর্মান্তরিত হন। ছয় বছর আগে মারা যাওয়া এই কিংবদন্তি ১৯৭৮ সালে পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত