আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

২০২৪ সালের নারী বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

২০২৪ সালের নারী বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বার্মিংহামে আইসিসির বোর্ড মিটিংয়ে ২০২৪ থেকে ২০২৭ সালের চক্রে আইসিসির মেয়েদের টুর্নামেন্টগুলোর আয়োজক দেশের নাম চূড়ান্ত করেছে আইসিসি। সেখানেই ২০২৪ সালের আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছে বাংলাদেশকে।  

আইসিসির বোর্ড মিটিংয়ে ক্লেয়ার কনর, সৌরভ গাঙ্গুলী এবং রিকি স্কারিটসহ মার্টিন স্নেডেনের সভাপতিত্বে একটি উপ-কমিটির তত্ত্বাবধানে একটি প্রতিযোগিতামূলক বিডিং প্রক্রিয়ার মাধ্যমে আয়োজকদের নির্বাচন করা হয়েছে। আইসিসি বোর্ড কমিটির সুপারিশ গ্রহণ করে এই উপ-কমিটি প্রতিটি বিডের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা পরিচালনা করে।

২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ১০ দলের এই টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ। যেখানে মোট ম্যাচ হবে ২৩টি।

এর আগে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। ১০ বছর পর আবারও সেই দায়িত্ব পেল বাংলাদেশ।

এ ছাড়া ২০২৪ সালের পর ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল্যান্ডে। সেই আসরে দলের সংখ্যা বেড়ে হবে ১২টি। আর ২৩টি থেকে ম্যাচসংখ্যা বেড়ে হবে ৩৩টি।

দুই টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে ২০২৫ সালে ভারতে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। এরপর ২০২৭ সালে শ্রীলঙ্কায় হওয়ার কথা মেয়েদের চ্যাম্পিয়নস ট্রফি। তবে সেটি নির্ভর করছে লঙ্কানদের টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করার ওপর।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত