আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

বিশ্বকাপে ইতিহাস গড়লো জাপান

বিশ্বকাপে ইতিহাস গড়লো জাপান

স্পেনের বিপক্ষে জাপান যখন খেলতে নামে, টোকিওতে তখন ভোর ৪টা। টোকিওর বিখ্যাত শিবুয়া ক্রসিং 'নিপ্পন', 'নিপ্পন' ধ্বনিতে মুখর করে তুলেছিলেন জাপানিরা। 'নিপ্পন' অর্থ হলো 'লড়ে যাও, সাধ্যমতো লড়ে যাও।' লড়াইয়ের সেই দৃঢ় মানসিকতা দিয়ে স্পেনের সঙ্গে জাপান যখন ২-১ গোলের অবিশ্বাস্য জয় তুলে নেয়, টোকিওতে তখনও সূর্যের আলো ফোটেনি। তবে ফুটবলবিশ্বে জাপানিজ 'ব্লু সামুরাই' ততক্ষণে এক নতুন সূর্যোদয় ঘটিয়ে ফেলেছে। বিশ্বমঞ্চে এ যেন জাপানি ফুটবলের নবজাগরণ। স্পেন-জার্মানির মতো দলকে হারিয়ে জাপান শেষ ষোলোতে যাবে, বিশ্বকাপ শুরুর আগে এমন আশা খোদ জাপান সমর্থকদের মধ্যেও হয়তো ছিল না। তারাই কিনা ইউরোপের দুই পরাশক্তি স্পেন আর জার্মানিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে পৌঁছে গেছে। 'ব্লু সামুরাই'খ্যাত জাপান ফুটবল দল কাতারের মরুর বুকে যেন এক রূপকথার গল্প লিখে দিল।

জাপানের এই দুর্দান্ত যাত্রার শুরুটা হয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে। তবে জাপানের সেই জয়কে অঘটন হিসেবেই ধরে নেওয়া হচ্ছিল। পরের ম্যাচে কোস্টারিকার কাছে জাপানের ১-০ গোলের হার যেন সে পালে জোর হাওয়া দেয়। শেষ ষোলোতে খেলতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে জাপানকে জিততেই হতো। তার ওপর জার্মানির বিপক্ষে তাদের জয় যে নিতান্তই অঘটন ছিল না, তা প্রমাণের অদৃশ্য এক চ্যালেঞ্জ ছিল জাপানের সামনে। দুই চ্যালেঞ্জই জাপান জয় করেছে লেটার মার্কস নিয়ে। শুধু তাই নয় এই জয়ে আরও এক নতুন রেকর্ড গড়েছে জাপান। স্পেন ও জার্মানি দুই দলের বিপক্ষেই ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত ২-১ গোলে জয় তুলে নেয় তারা। পিছিয়ে থেকে একই বিশ্বকাপে দুই ম্যাচ জেতা তৃতীয় দল হচ্ছে জাপান।

১৯৩৮ বিশ্বকাপে প্রথম এই রেকর্ড গড়েছিল ব্রাজিল আর ১৯৭০ বিশ্বকাপে একই কীর্তি গড়েছিল জার্মানি। তবে এশিয়ান ফুটবলের পাওয়ার হাউজখ্যাত জাপানের এই সাফল্য কিন্তু রাতারাতি আসেনি। ১৯৯১ সালের দিকে জাপানের ফুটবলে তখন রীতিমতো দুর্দশা চলছিল। তাদের পেশাদার ফুটবল লিগের কোনো কাঠামো ছিল না। ১৯৯২ সালে জাপানি ফুটবল অ্যাসোসিয়েশন ১০০ বছরের এক পরিকল্পনা হাতে নেয়। জাপান লক্ষ্য নির্ধারণ করে ২০৯২ সালের মধ্যে বিশ্বকাপ জিতবে তারা। এরই অংশ হিসেবে জাপান জে-লিগের জন্ম। জাপানের প্রথম লক্ষ্য ছিল তাদের লিগে ১০০টি পেশাদার ক্লাব থাকবে এবং এই জে-লিগ একদিন হবে এশিয়ার সেরা। এর পরই ২০০০-এর দশকের শুরু থেকে জে-লিগে জিকো, দুঙ্গা, লিওনার্দো, লিনেকারদের মতো তারকা ফুটবলাররা আসতে শুরু করেন। নিজেদের লিগ শক্তিশালী করার পর থেকেই জাপান সুফল পেতে শুরু করে। পরিকল্পনামাফিক ৩০ বছর কাজ করেই জাপানের ফুটবল আজকের অবস্থানে। নিজেদের বিশ্ব ফুটবলের এক নতুন পরাশক্তি হিসেবে তৈরি করেছে তারা। জাপানের এই বিশ্বকাপ স্কোয়াডের ২৬ ফুটবলারের কেবল ছয়জন খেলেন স্থানীয় লিগে। বাকি সবাই খেলেন ইউরোপের সব সেরা ক্লাবে। শেষ ষোলোর লড়াইয়ে সোমবার জাপান মাঠে নামবে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে। কাতারের মরুর বুকে ব্লু-সামুরাইদের ম্যাজিক পুরো ফুটবল বিশ্বকে আর কতটা চমকে দেয়, সেটাই এখন দেখার বিষয়।

শেয়ার করুন

পাঠকের মতামত