আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ম্যাচ সিডিউল: ৩ ডিসেম্বর

ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ম্যাচ সিডিউল: ৩ ডিসেম্বর

ছবি: এলএবাংলাটাইমস

কাতার বিশ্বকাপ- ২০২২ এর শেষ ষোলোর খেলা শুরু শনিবার (৩ ডিসেম্বর) থেকে। আজ মাঠে গড়াচ্ছে দুইটি ম্যাচ। এসব ম্যাচে মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র-নেদারল্যান্ডস এবং আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া।

এ দিনে ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ভোর ৭টায় মুখোমুখি নকআউট পর্বের প্রথম ম্যাচে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে নেদারল্যান্ডস। গ্রুপ পর্বের তিন ম্যাচ ডাচদের হয়ে গোল করা স্ট্রাইকার কডি গাকপোই যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচেও অরেঞ্জদের মূল ভরসা। এছাড়াও ফ্রাঙ্কি ডি ইয়ংসহ দলের অন্যান্য তারকাও আছেন ভালো ছন্দে। তবে এই ম্যাচে কার্ড দেখলে পরের ম্যাচ মিস করবেন দলের দুই ডিফেন্ডার নাথান আকে ও ডি লিখট।

অন্যদিকে, গ্রুপ বি’র দ্বিতীয় দল হিসেবে রাউন্ড অব সিক্সটিনে আসে যুক্তরাষ্ট্র। ডাচদের সাথে অতীতের ৫ দেখায় চার হারের বিপরীতে মাত্র একটি জয় আছে দলটির। তবে দুই দলের বিশ্বকাপে এটিই প্রথম দেখা।

দিনের অপর ম্যাচে ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী সকাল ১১টায় আহমেদ বিন আলি স্টেডিয়ামে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে। অতীত ইতিহাস বলছে, ফুটবলে এই দু’দল মুখোমুখি হয়েছে মোটে ৭ বার। যেখানে আর্জেন্টিনার ৫ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়ার জয় এক ম্যাচে। বাকি একটি ম্যাচ ড্র হয়েছিল।

দু’দলের সবশেষ ম্যাচটি হয়েছে ২০০৭ সালে। যেখানে ১-০ গোলে জয়লাভ করে লাতিন আমেরিকার দেশটি। মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বড় ব্যবধানে জয়টি অস্ট্রেলিয়ার। ১৯৮৮ সালে প্রথম দেখায় ৪-১ গোলের ব্যবধানে জিতেছিল ওশেনিয়া অঞ্চলের দেশটি। আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়টি ২০০৫ সালে, ৪-২ গোলে। ড্র হওয়া ম্যাচটির স্কোরলাইন ১-১।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত