আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

শুধু গল্পেই থাকবে কাতারের 'স্টেডিয়াম ৯৭৪'

শুধু গল্পেই থাকবে কাতারের 'স্টেডিয়াম ৯৭৪'

কাতার বিশ্বকাপ যেন এক অনেক চমকের বিশ্বকাপ। মাঠ আর মাঠের বাইরের অনেক ইস্যুতেই আলোচনার জন্ম দিয়েছে কাতার বিশ্বকাপ। সে রকমই আলোচিত এক স্টেডিয়াম কাতারের স্টেডিয়াম ৯৭৪। কনটেইনার ব্যবহার করে তৈরি এই স্টেডিয়ামটি সম্পূর্ণ অপসারণযোগ্য করেই তৈরি করা হয়েছিল। পরিকল্পনাও ছিল বিশ্বকাপ শেষেই নান্দনিক এই স্টেডিয়ামটি অপসারণ করা হবে। সোমবার শেষ ষোলোর ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ম্যাচটিই ছিল কাতার বিশ্বকাপে স্টেডিয়াম ৯৭৪-এ শেষ ম্যাচ। পরিকল্পনামাফিক তাই এই স্টেডিয়ামটি এখন ভেঙে ফেলা হবে।

স্টেডিয়ামটির নামকরণ ৯৭৪ করার পেছনেও রয়েছে এক গল্প। কাতারের ফোন কলের ডায়ালিং কোড নম্বর হচ্ছে নাইন সেভেন ফোর (৯৭৪)। তাই স্টেডিয়ামটি তৈরিতেও ৯৭৪টি কনটেইনার ব্যবহার করা হয়েছে। আর এই কারণেই এর নামকরণ করা হয় 'স্টেডিয়াম ৯৭৪'। স্টেডিয়াম ৯৭৪-এ কাতার বিশ্বকাপের মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ছিল ৪০ হাজার। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এটিই প্রথম অস্থায়ী স্টেডিয়াম। কাতারের সামুদ্রিক এলাকার পাশেই অবস্থিত এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে মডিউলার স্টিল ও শিপিং কনটেইনার দিয়ে। স্টেডিয়ামটি ভেঙে ফেলার সময় যাতে শব্দদূষণ না হয় সেজন্যও বিশেষ পরিকল্পনা রয়েছে কাতার প্রশাসনের। স্টেডিয়ামটি অপসারণের পর এতে ব্যবহূত উপকরণগুলো যেমন পুনরায় ব্যবহার করা যাবে, তেমনি চাইলে খুব সহজেই এই স্টেডিয়াম অন্য কোনো দেশে স্থানান্তরও করা সম্ভব।

আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই স্টেডিয়ামটি বাংলাদেশে আনতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছিলেন, এ বিষয়ে কাতার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হবে। যদিও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি কাতার। বিশ্বকাপের স্মৃতিমাখা এই স্টেডিয়ামটি ভবিষ্যতে কনটেইনার আকারে সাগরে ভেসে বেড়াবে, নাকি পুনরায় স্থাপন করা হবে অন্য কোনো দেশে, সেটি জানতে দর্শকদের অপেক্ষায় থাকতেই হচ্ছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত