আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

কাতার বিশ্বকাপে মেসির যতো রেকর্ড

কাতার বিশ্বকাপে মেসির যতো রেকর্ড

কাতার বিশ্বকাপের ফাইনালে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। তার দল টাইব্রেকারে শিরোপা জিতেছে। লিও এখন বিশ্বচ্যাম্পিয়ন। সর্বকালের সেরা। ফাইনালের জয়ের পথে বেশ কিছু রেকর্ড গড়েছেন মেসি। অন্যরকম এক সেঞ্চুরিও করেছেন।

ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট ২-২ গোলের সমতায় ছিল। ম্যাচের ১০৮ মিনিটে দারুণ এক গোল করে মেসি শিরোপা জয়ের পথে দলকে এগিয়ে যান। যদিও পরে এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা আনেন। তবে ওই গোল করে মেসি শতক হাঁকিয়েছেন।

ক্যারিয়ারে তিনি ৮০৪টি স্বীকৃত গোল করেছেন। এর মধ্যে শেষ সময়ে লিড নেওয়া ওই গোলটি ছিল তার ডান পায়ে করা শততম গোল। এছাড়া ফাইনালে জোড়া গোল করায় আন্তর্জাতিক টুর্নামেন্টে তার গোল সংখ্যা দাঁড়াল ২৬। কোপা আমেরিকায় ১৩ এবং বিশ্বকাপে ১৩টি। এতে করে লাতিন অঞ্চলের হয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে সর্বোচ্চ গোলের রেকর্ড হলো তার। আগে যা ছিল রোনালদো নাজারিওর (২৫) অধীনে।

বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে দুটি গোল্ডেন বল জয়ের কীর্তি গড়েছেন মেসি। এর আগে ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে ওই পুরস্কার উঠেছিল তার হাতে। এবার কাতারেও আসরের দ্বিতীয় সর্বোচ্চ সাতটি গোল ও তিন গোলে সহায়তা দিয়ে গোল্ডেন বল জিতেছেন তিনি।

কাতার বিশ্বকাপ দিয়ে পাঁচটি বিশ্বকাপ খেললেন মেসি। পাঁচ বিশ্বকাপে সব মিলিয়ে ২৬ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন লিও। এর আগে জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউস ২৫ ম্যাচ খেলে ওই কীর্তির মালিক ছিলেন। মিরোস্লাভ ক্লোসা খেলেছেন ২৪ ম্যাচ।
বিশ্বকাপে সর্বোচ্চ মিনিটিও খেলেছেন মেসি। ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনি সর্বোচ্চ ২২১৭ মিনিট খেলেছেন।

ফ্রান্সের বিপক্ষে ২৪ মিনিট খেলার পরেই মালদিনিকে টপকে যান আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপে ১৩ গোল করে পেলের ছাড়িয়ে গেলেন মেসি। গোল ও সহায়তা মিলিয়ে ২১ গোলে অবদান তার। যা সবার চেয়ে বেশি। এর আগে রোনালদো ও ক্লোসার ১৯ গোলে সরাসরি অংশ ছিল।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত