আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

জয় উদযাপনে বুয়েন্স আয়ার্সে জনসমুদ্র

জয় উদযাপনে বুয়েন্স আয়ার্সে জনসমুদ্র

ছবি: এলএবাংলাটাইমস

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থকরা একটি বিষয় খুব ভালো করে বুঝে গেছেন, ২-০ গোলে এগিয়ে থাকলেও কোনও ছাড় দেওয়া যাবে না। কিন্তু পেনাল্টি শুটআউটে নাটকীয় জয়ের পর, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে উদযাপন যেন উৎসবে পরিণত হয়েছে। কারণ, ফুটবলের সবচেয়ে আরাধ্য ট্রফিটি নিয়ে দেশে ফিরবে ‘লা স্কালোনেতা’ বা ‘স্কালোনির দল’।

টুর্নামেন্টজুড়েই মনে হচ্ছিল আর্জেন্টিনার জাতীয় মানসিকতার জন্য এবার তাদের একটা বিজয় খুব দরকার। দীর্ঘদিন ধরে দেশটি অর্থনৈতিক মন্দা, মুদ্রা সংকটে রয়েছে। মূল্যস্ফীতি প্রায় ১০০ শতাংশ। বুয়েন্স এইরেসে বিশ্বের দীর্ঘতম কোভিড লকডাউন ছিল। গত সপ্তাহে বর্তমান ভাইস-প্রেসিডেন্ট এবং দুইবারের সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডে কির্চনার দুর্নীতির অভিযোগে ছয় বছরের কারাদণ্ডের সাজা পেয়েছেন। এতে দেশটির রাজনৈতিক বিভাজন স্পষ্ট হয়েছে।

সাত তেলমো জেলার প্রাণকেন্দ্রে লা পুয়ের্তা রোজার একটি বারে ফাইনাল দেখতে অনেক মানুষ জড়ো হয়েছিলেন। খেলা শুরুর একঘণ্টা আগেই বারটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ঘণ্টাখানেক আগে থেকেই বাইরে দীর্ঘ লাইন। বারের বাতাসে অ্যাড্রেনালিনের গন্ধ, ধারাভাষ্যকারের কথা খুব একটা শোনাই যাচ্ছিল না মানুষের চিৎকার, টেবিলে হাত চাপড়ানো এবং মাঝে মাঝে গ্লাস ভেঙে যাওয়ার শব্দে। ১৩ বছর সান্তিয়াগো বুয়েন্স আয়ার্সে নিজের বাড়ির সামনে পরিবারের সঙ্গে জয় উদযাপন করেন। এই বাড়িটি ছিল প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার। যিনি ১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। সান্তিয়াগো বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না! এটি কঠিন ছিল, কিন্তু আমরা পেরেছি। ধন্যবাদ মেসি’।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত