আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ছুটে চলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

ছুটে চলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

বয়সটা ৪০ ছুঁইছুঁই। তবুও ক্রিশ্চিয়ানো রোনালদো ছুটে চলছেন। বিরামহীন এই ছুটে চলা দেখে ভক্তরাও অবাক হন প্রায়শই। এবার সেই ফুটবল মহাতারকাকে নিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের দল ঘোষণা করেছে পর্তুগাল। অবশ্য কোচ রবার্তো মার্তিনেজ আরো কিছু চমক যোগ করেছেন ২৬ সদস্যের স্কোয়াডে।


সিআরসেভেনকে নিয়ে তিনি বলেছেন, ‘একজন খেলোয়াড় ক্লাবের হয়ে ৪১ ম্যাচে ৪২ গোল করেছেন। গোলের সামনে তার এই ধরনের ভূমিকা আমাদের খুবই প্রয়োজন।’ এদিকে রোনালদোর চেয়েও বয়সে বড় পেপেকে (৪১ বছর) স্কোয়াডে রেখেছেন মার্তিনেজ। যেটিকে ‘ড্রেসিংরুমে গুরুত্বপূর্ণ ভূমিকা’ হিসেবে দেখছেন পর্তুগিজ কোচ। আবার মিডফিল্ডার ম্যাথিয়াস নুনেসকে তিনি দলে রাখেননি।


আগামী ১৪ জুন থেকে জার্মানিতে শুরু হবে ইউরোর এবারের আসর। পর্তুগাল রয়েছে ‘এফ’ গ্রুপে। এই গ্রুপে রয়েছে চেক প্রজাতন্ত্র, তুরস্ক ও জর্জিয়া। ২০০৪ সালে ইউরোতে যাত্রা শুরু করেছিলেন রোনালদো। এবারের টুর্নামেন্টে অংশ নিলে ১১তম আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার খাতায় নাম লেখাবেন তিনি। এর মধ্যে ইউরোতে ষষ্ঠ। ২০১৬ সালে ফ্রান্সে কাঙ্ক্ষিত শিরোপার দেখা পেয়েছিলেন রন-খ্যাত এই ফুটবলার। এবার আরো একটি শিরোপার আশায় মাঠে দেখা যাবে তাকে।

পর্তুগালের ইউরো স্কোয়াড

গোলকিপার :ডিওগো কস্তা, রুই প্যাত্রিসিও ও জোসে সা।

ডিফেন্ডার :জোয়াও কানসেলো, নেলসন সেমেদো, ডিওগো দালত, নুনো মেন্ডেজ, রুবেন দিয়াস, দানিলো পেরেইরা, আন্তনিও সিলভা, পেপে ও গনসালো ইনাসিও।

মিডফিল্ডার :জোয়াও পালিনহা, রুবেন নেভেস, জোয়াও নেভেস, ভিতিনহা, ওতাভিও মন্তিরো, ব্রুনো ফার্নান্দেজ ও বের্নার্দো সিলভা।

ফরোয়ার্ড :ক্রিশ্চিয়ানো রোনালদো, রাফায়েল লিয়াও, জোয়াও ফেলিক্স, গনসালো রামোস, দিয়েগো জোতা, পেদ্রো নেতো ও ফ্রান্সিসকো কনসেইসাও।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত