আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

হামজাদের বরণ করতে প্রস্তুত শিলং

হামজাদের বরণ করতে প্রস্তুত শিলং

পাহাড়ঘেরা চারপাশ, মাঝে আধুনিক ঝাঁ চকচকে স্টেডিয়াম। স্থানীয়দের কাছে একসময় এই মাঠের নাম ছিল পোলো গ্রাউন্ড। হয়তো ব্রিটিশ আমলে এখানে ঘোড়ার পিঠে চেপে পোলো খেলা খুব জনপ্রিয় ছিল। কিন্তু গত দশকের শুরু থেকেই ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে ফুটবলের জনপ্রিয়তা বাড়তে থাকে। পোলো গ্রাউন্ডেই বসানো হয় অ্যাস্ট্রোটার্ফ, দোতলা গ্যালারির কিছু অংশে রাখা হয় ছাদ। হাজার পনেরো দর্শকের এই মাঠটির নামকরণ করা হয় জওহরলাল নেহরু স্টেডিয়াম। সেই তখন থেকেই স্থানীয় শিলং প্রিমিয়ার লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধার সঙ্গে দর্শকদের আগ্রহে গত কয়েক বছর ধরে সেখানে আই লিগের নিয়মিত ম্যাচও হচ্ছে। তবে কোথায় গিয়ে যেন আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ মিলছিল না শিলংয়ের। পূর্বাঞ্চলে কলকাতার মাঠেই শুধু ভারতীয় জাতীয় ফুটবল দলের ম্যাচ রাখা হতো। কিন্তু এইবার নাকি কলকাতায় অনাগ্রহ ছিল বাংলাদেশের। তাই শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-ভারতের ম্যাচ রেখেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। আর ম্যাচটি ঘিরেই এই মুহূর্তে অধীর অপেক্ষায় রয়েছে শিলং। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ঘিরে প্রস্তুত রয়েছে জওহরলাল নেহরু স্টেডিয়াম। এরই মধ্যে শহরটিতে পৌঁছে গেছে ভারতীয় দল।

আজ সেখানে মালদ্বীপ দলের পৌঁছানোর কথা। আসলে বাংলাদেশের বিপক্ষে এএফসি বাছাইয়ের প্রস্তুতি নিতেই মালদ্বীপের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ভারত। আর ১৯ মার্চ সেই ম্যাচটি দিয়েই ওই স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ফুটবল মাঠে গড়াতে যাচ্ছে। স্থানীয় দর্শকদের মধ্যে মালদ্বীপ ও বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচ দুটি নিয়ে নাকি ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। 

মেঘালয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হামেলস্টন দোলিং জানান, ‘এই অঞ্চলের মানুষের কাছে এই প্রথম আন্তর্জাতিক ফুটবল দলের খেলা দেখার সুযোগ এসেছে। ম্যাচ দুটি ঘিরে তারা অধীর অপেক্ষায় রয়েছেন।’ 

দর্শকদের মাঝে টিকিটের চাহিদা যা, তা হয়তো পূরণ করতে পারবেন না বলে দুঃখ প্রকাশ করেছেন ওই ফুটবল কর্মকর্তা। ২০ মার্চ বাংলাদেশ দল সেখানে পৌঁছানোর কথা। তারা বাংলাদেশ দলকে বরণ করে নেওয়ার অপেক্ষায় রয়েছেন। ম্যাচ দুটিতে শিলংবাসীর অন্যতম আগ্রহের জায়গায় সুনীল ছেত্রির অবসর ভেঙে ফেরা। সেই সঙ্গে বাংলাদেশ দলে ইংলিশ ক্লাবে খেলা হামজা চৌধুরীর খেলা দেখার অপেক্ষাতেও রয়েছেন তারা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত