আপডেট :

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

৬ হাজার কোটি টাকার টি-টোয়েন্টি লিগ আনছে সৌদি আরব

৬ হাজার কোটি টাকার টি-টোয়েন্টি লিগ আনছে সৌদি আরব

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তবে এই তালিকায় সর্বোচ্চ অবস্থানে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশাল অর্থের ঝনঝনানি, তারকা ক্রিকেটারদের সমাগম এবং জনপ্রিয়তায় এখন পর্যন্ত আইপিএলের সমকক্ষ কোনো লিগ তৈরি হয়নি। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের আধিপত্যও বেড়েই চলেছে।  

তবে এই বাস্তবতা বদলানোর পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। প্রায় ৬ হাজার কোটি টাকা (৫০০ কোটি ডলার) বাজেটের একটি নতুন টি-টোয়েন্টি লিগ চালুর পরিকল্পনা করছে দেশটি। টেনিসের গ্র্যান্ড স্লামের আদলে বছরে চারটি ভিন্ন দেশে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।  


অস্ট্রেলিয়ার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক বোর্ড সদস্য এবং অজি অধিনায়ক প্যাট কামিন্সের ম্যানেজার নিল ম্যাক্সওয়েল এই লিগ বাস্তবায়নের জন্য কাজ করছেন। এক বছর ধরে গোপনে চলা এই প্রকল্পে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস’ প্রায় ৬০৬৯ কোটি টাকা বিনিয়োগ করতে চায়।  

তবে এই লিগ আয়োজনের জন্য সৌদি ক্রিকেট কর্তৃপক্ষকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমতি পেতে হবে। বিশেষ করে, ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে বিসিসিআই-এর সম্মতি দরকার। পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অনুমোদনও নিতে হবে। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নির্ভর করবে আইসিসির বর্তমান সভাপতি জয় শাহর ওপর।  

সৌদি আরব ক্রীড়াঙ্গনে বিপুল পরিমাণ অর্থ ঢালছে। ১ লাখ কোটি ডলারের বাজেট নিয়ে তারা বৈশ্বিক ক্রীড়া খাতে বিনিয়োগ করছে। ফুটবল, গলফ, বক্সিং, টেনিস, ফর্মুলা ওয়ান রেসিংসহ নানা খেলায় তারা বিশাল অঙ্কের অর্থ ঢালছে।  

এরই ধারাবাহিকতায় এবার ক্রিকেটেও বড় পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে দেশটি। ধারণা করা হচ্ছে, এই লিগ সফল হলে বিশ্ব ক্রিকেটের অর্থনৈতিক ভারসাম্যে পরিবর্তন আসতে পারে, বিশেষ করে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বাইরের বোর্ডগুলোর জন্য এটি বড় স্বস্তি আনতে পারে।  

সৌদি আরব ইতোমধ্যেই ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক স্বত্ব পেয়েছে। পাশাপাশি, ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্যও বিড করার পরিকল্পনা করছে। কিছুদিন আগেই আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের জেদ্দায়।  

বিশ্লেষকদের মতে, এই বিশাল বিনিয়োগ ক্রীড়াঙ্গনে সৌদি আরবের ভাবমূর্তি উজ্জ্বল করতে ‘স্পোর্টস ওয়াশিং’ কৌশলের অংশ। কারণ, বিগত বছরগুলোতে মানবাধিকার লঙ্ঘনের কারণে দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোতে বিপুল অর্থ বিনিয়োগ করে সেই ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছে।   

নতুন এই টি-টোয়েন্টি লিগ কবে শুরু হবে তা এখনো নিশ্চিত নয়। কিন্তু এটিকে বাস্তবে রূপ দিতে হলে সৌদি আরবকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বিশেষ করে আইসিসি ও ক্রিকেট বোর্ডগুলোর সম্মতি পাওয়াই হবে সবচেয়ে কঠিন কাজ। এখন দেখার বিষয়, ক্রিকেট বিশ্বে সৌদি আরব কতটা প্রভাব বিস্তার করতে পারে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত