আপডেট :

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

বিতর্কিত হ্যান্ডবলের গোলেই ব্রাজিলের বিদায়!

বিতর্কিত হ্যান্ডবলের গোলেই ব্রাজিলের বিদায়!

কোপা আমেরিকা ২০১৬

এই ম্যাচের প্রসঙ্গ যতবার উঠবে তখনই প্রশ্নটা ফিরে আসবে-‘গোলটা কি হ্যান্ডবল ছিল?’
হ্যান্ডবল ছিল কী ছিল না সেই বিতর্ক জিইয়ে থাকুক। তবে যারা এ ম্যাচ দেখেছেন তারা একটা ব্যাপারে একমত হবেন-‘ব্রাজিলের বিদায় নেওয়াটা প্রাপ্যই ছিল!’
যে দল ইকুয়েডরের বিপক্ষে পুরো ৯০ মিনিটে একটা গোল করতে পারে না। যে দল পেরুর কাছে (হোক না বিতর্কিত) ১-০ গোলে হেরে যায়-সেই দলের আর যাই হোক টুর্নামেন্টে সামনে বাড়ার যোগ্যতা রাখে না।
দুঙ্গার কোচিংয়ে ব্রাজিল এখন অমনই নখদন্তহীন দল। হ্যাঁ, মাঝে একটা ম্যাচে ৭-১ গোলে জিতেছে অবশ্য ব্রাজিল। তবে কার বিপক্ষে-হাইতি! যে দলের বিপক্ষে প্রায় সবাই গোল করতে পারে। এমনকি ইকুয়েডরও একহালি গোল দিয়েছে হাইতির জালে। অমন দলের সঙ্গে ব্রাজিলের ৭-১ গোলের জয়ে আর যাই হোক, গর্ব করার মতো কিছু নেই।
ব্রাজিল এমনই দল যখনই যে টুর্নামেন্টে খেলে ফেভারিটের তকমাটা লেগে যায়। এবারের কোপা আমেরিকায় সেই আগের হিসাবেই ছিল। কিন্তু সমর্থকদের আরেকবার হতাশ করে সেলেকাওরা এ টুর্নামেন্ট থেকে বিদায় নিল গ্রুপ পর্ব থেকেই! এন আগে সর্বশেষ কোপা আমেরিকায় তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ১৯৮৭ সালে। কাল পেরুর বিপক্ষে খেলা ব্রাজিলের বেশ কয়েকজন খেলোয়াড়ের জন্মও হয়নি তখন!
ম্যাচের ৭৫ মিনিটের সময় পাল্টা আক্রমণ থেকে অ্যান্ডি পলোর ক্রস থেকে বল পেয়ে বদলি খেলোয়াড় রাউল রুইদিয়াজ প্রথমে হাতে এবং পরে ঊরুতে বল লাগিয়ে জালে জড়ান। রেফারি আন্দ্রেস কুনহা গোলের বাঁশি বাজান। কিন্তু সঙ্গে সঙ্গে পুরো ব্রাজিল দল রেফারিকে ঘিরে ধরে প্রতিবাদ জানাতে শুরু করে। নার্ভাস রেফারি ছুটে যান লাইন্সম্যানের কাছে। তার সঙ্গে বেশকিছু সময় ধরে আলাপ করেন। তারপর কানে লাগানো হেডফোনে অন্য প্রান্তে অজানা(!) কার সঙ্গে আরও পরামর্শ করেন। ঘড়ির কাঁটা জানায় প্রায় পাঁচ মিনিট ধরে রেফারি এ কথাবার্তা চালিয়ে যান। এরই মধ্যে কখনও পেরু কখনও ব্রাজিলের ফুটবলাররা তাকে ঘিরে ধরে রাখে। চলে বাদানুবাদ। প্রতিবাদ। খেলা বন্ধ। গ্যালারিতে পেরুর সমর্থকদের উল্লাস। আর ব্রাজিলের হতাশা। অবশেষে লম্বা সময় শেষে রেফারি জানান-ওটা গোল। পেরু এগিয়ে যায় ম্যাচে ১-০ গোলে।
সেই গোলেই ব্রাজিলের কোপা আমেরিকা থেকে আগেভাগে বিদায়।
পুরো ম্যাচে ব্রাজিল বেশ আক্রমণের তেজ দেখায়। মধ্যমাঠ থেকে পেরুর ডি-বক্স পর্যন্ত বল নিয়ে ভালোই সামনে বাড়ে। ব্যস, ওই পর্যন্ত। একটা আক্রমণেরও ফিনিশিং খুঁজে পায়নি দুঙ্গার দল। পেনাল্টি আদায়ের জন্য খামোখা পেরুর ডি-বক্সের ভেতর পড়ে যাওয়ার ভান করা ব্রাজিলকে বড্ড বেশি অসহায় দেখাচ্ছিল।
গোল আদায়ের জন্য এখন তাহলে ‘অভিনয়ও’ করতে হয় ব্রাজিলকে! হাতেগোনা যে ক’টা শট পেরুর পোস্টে যায় সেগুলো দারুণ দক্ষতার সঙ্গে মোকাবেলা করেন গোলকিপার পেদ্রো গালেস।
গোলটা ব্রাজিল হজম করে খেলার ধারার বিপরীতে। দ্বিতীয়ার্ধে যেভাবে বারবার পেরুর সীমানায় সম্মিলিতভাবে উঠে আসছিল, মনে হচ্ছিল গোল ঠিকই পেয়ে যাবে দানি আলভেসরা। কিন্তু গোল করার মতো ফিনিশার যে নেই দুঙ্গার এই দলে।
নেইমারের অভাবটা বড় বেশি মিস করছে ব্রাজিল! ৭৫ মিনিটে সেই বিতর্কিত গোলে পেরু এগিয়ে যাওয়ার পর ব্রাজিল আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয়। কিন্তু এখানেও সেই একই সমস্যা। আক্রমণ শুরু হচ্ছে। ফিনিশিং যে পাচ্ছে না।
তবে কোপা আমেরিকা থেকে আগেভাগে বিদায়ে ব্রাজিল দল থেকে সম্ভবত একজন ‘ফিনিশ’ হতে চলেছেন।
তিনি ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা!
এরপরও তার এই চাকরি থাকে কী করে?

শেয়ার করুন

পাঠকের মতামত