আপডেট :

        ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, বললেন ট্রাম্প

        গাঁজা বিনিয়োগ প্রতারণায় গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

        ক্যালিফোর্নিয়াবাসীকে শেভরন এড়িয়ে চলার আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টির রাসায়নিক আতঙ্কে উবারের ফ্রি রাইড সুবিধা

        অরেঞ্জ কাউন্টিতে রাসায়নিক আতঙ্ক, জরুরি অবস্থা ঘোষণা

        হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণ, সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে নিহত সন্দেহভাজন

        ট্রাম্পের দাবি: ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, খুলতে পারে হরমুজ প্রণালি

        লস এঞ্জেলেসে পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ল রাস্তায়, পৌঁছাল এলএ নদীতেও

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ার দাবানলে নিয়ন্ত্রণে অগ্রগতি, দমকল বাহিনীর স্বস্তি

        জ্বালানি সংকটের মধ্যেই ভারতে মার্কো রুবিও, তেল বিক্রিতে জোর যুক্তরাষ্ট্রের

        গ্রিন কার্ড পেতে এখন বেশিরভাগ আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের বাইরে আবেদন করতে হবে

        স্ট্যাটেন আইল্যান্ড জাহাজঘাটিতে বিস্ফোরণ, নিহত ১ আহত বহু দমকলকর্মী

        ইউএফও রহস্যে নতুন নথি প্রকাশ, “চারদিকে ছুটে বেড়ানো অরেঞ্জ অরব” দেখার দাবি

        তুলসি গ্যাবার্ডের পদত্যাগ, স্বামীর ক্যানসারের চিকিৎসায় পাশে থাকার সিদ্ধান্ত

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

দলে জায়গা না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ওকস

দলে জায়গা না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ওকস

১৫ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার ক্রিস ওকস। সোমবার (২৯ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ৩৬ বছর বয়সী এই তারকা ক্রিকেটার।

ওকস লেখেন, ‘মুহূর্তটি এসে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি—আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। ইংল্যান্ডের হয়ে খেলা ছিল আমার শৈশবের স্বপ্ন, এবং সেই স্বপ্ন পূরণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’


নিজের বিদায়ী পোস্টে ওকস আরও লেখেন, ‘২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটা যেন কালকের কথা মনে হয়। সময় কত দ্রুত কেটে যায়! বিশ্বকাপ জয়ের মুহূর্তগুলো, অ্যাশেজের উত্তেজনা, সতীর্থদের সঙ্গে উদ্‌যাপন—সব সময় স্মরণীয় হয়ে থাকবে।’

ভারতের বিপক্ষে ২০২৫ সালের জুলাইয়ে অনুষ্ঠিত সিরিজের শেষ টেস্টে কাঁধে চোট পান ওকস। এরপর থেকেই ছিলেন পুনর্বাসনে। ২৩ সেপ্টেম্বর ঘোষিত অ্যাশেজ দলে জায়গা না পাওয়ায় তার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন শুরু হয়। তখন ইংল্যান্ড দলের ম্যানেজমেন্ট পরিচালক রব কি বলেছিলেন, ‘ক্রিস আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় নেই।’

এই চোট এবং দলে জায়গা না পাওয়া ওকসকে হয়তো সময়ের আগেই বিদায়ের পথে ঠেলে দিয়েছে।

ওকসের ক্যারিয়ার: টেস্ট: ৬২ ম্যাচ, ২০৩৪ রান (১টি সেঞ্চুরি, ৭টি ফিফটি), ১৯২ উইকেট। ওয়ানডে: ১২২ ম্যাচ, ১৫২৪ রান, ১৭৩ উইকেট। টি-টোয়েন্টি: ৩৩ ম্যাচ, ১৪৭ রান, ৩১ উইকেট।

ইংল্যান্ডের হয়ে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ভারতের বিপক্ষে ২০২৫ সালের ৩১ জুলাই থেকে ৪ আগস্ট ওভালে অনুষ্ঠিত পঞ্চম টেস্ট। সেই ম্যাচেই চোটগ্রস্ত কাঁধে স্লিং বেঁধে মাঠে নেমেছিলেন তিনি। সাহসী সেই সিদ্ধান্ত তখন ব্যাপক প্রশংসিত হয়, যদিও ম্যাচটি ৬ রানে হেরে সিরিজ ড্র করে ইংল্যান্ড। ইসিবি চেয়ারম্যান রিচার্ড টম্পসন বলেন, ‘ওকসকে স্লিং বেঁধে টেস্ট খেলতে দেখা যে কোনো ক্রিকেটারের জন্য অনুপ্রেরণার। সে শুধু দুর্দান্ত খেলোয়াড় নয়, বরং একজন সেরা সতীর্থও।’

২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ওকসের। তবে আসল উত্থান ঘটে ২০১৫ বিশ্বকাপের পর। সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের রূপান্তর অভিযানের অন্যতম সেনানী ছিলেন তিনি। ছিলেন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলে। ২০২৩ অ্যাশেজ সিরিজে হন সিরিজসেরা খেলোয়াড়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত