আপডেট :

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই অলআউট বাংলাদেশ

নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই অলআউট বাংলাদেশ

আবারও সেই চিরচেনা ব্যাটিং ব্যর্থতা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটারদের ব্যর্থতার পুরো ৫০ ওভারও টিকতে পারেনি টাইগাররা। ধীরগতির ব্যাটিংয়ে ২ বল বাকী থাকতে ২০৭ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। জয়ের জন্য ২০৮ রান করতে হবে ক্যারিবীয়ানদের।

শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। আগে ব্যাট করতে নেমে শুরুটাও ভালো হয়নি বাংলাদেশ। দলীয় ৮ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। সাইফ হাসান ৩ ও সৌম্য সরকার ৪ রান করে সাজঘরে ফিরে যান।

 

 


এরপর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করন নাজমুল হোসেন শান্ত।  ৭১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৭৯ রানে ৬৩ বলে ৩২ রান করে ফিরে যান শান্ত।

এরপর অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন হৃদয়। ফিফটির দেখা পান তিনি। তবে বেশিক্ষণ টিকতে পারেননি হৃদয়। ৯০ বলে ৫১ রান করে ফিরে যান তিনি।

 

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২ বল বাকী থাকতেই অলআউট হয় বাংলাদেশ। ৪ রানে জন্য ফিফটি মিস করেন অভিষিক্ত অঙ্কন। ৭৬ বলে ৪৬ রান করেন তিনি। এছাড়া শেষ দিকে রিশাদ হোসেন করেন ১৩ বলে ২৬ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জায়ডেন সিয়েলস নেন ৩টি উইকেট।   

শেয়ার করুন

পাঠকের মতামত