আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শিশু রাজন হত্যা মামলার বিচার শুরু হচ্ছে আজ

শিশু রাজন হত্যা মামলার বিচার শুরু হচ্ছে আজ

সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলায়
সাক্ষগ্রহণ শুরু হচ্ছে আজ। এর মধ্য দিয়ে খুঁটির
সাথে বেঁধে পিটিয়ে নির্যাতন ও হত্যা এবং পরে
ইন্টারনেটে তার ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায়
দায়ের করা এই মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু
হচ্ছে। তবে এই মামলার প্রধান অভিযুক্ত কামরুল
ইসলাম সৌদি আরবে অবস্থান করায় তার
অনুপস্থিতিতেই এই বিচার কাজ চলছে। বিবিসির
সংবাদদাতা জানাচ্ছেন, বিষয়টি হতাশা তৈরি করেছে নিহত
শিশু রাজনের পরিবারের সদস্যদের মাঝে। তবে
দ্রুত বিচারপ্রক্রিয়া শুরু হওয়ায় তারা সন্তুষ্ট।
এই মামলায় ৩০ জনের বেশি সাক্ষী রয়েছেন।
যারা এই ঘটনা প্রত্যক্ষভাবে দেখেছেন বা
পরোক্ষভাবে জেনেছেন। তাদের সাক্ষ্য
নেওয়ার জন্য মোট ১৫ দিন ধার্য করা হয়েছে।
খুব দ্রুতগতিতে এই বিচারকাজ শেষ করতে চাইছে
কর্তৃপক্ষ। রাজন হত্যা মামলায় মোট অভিযুক্ত ১৩
জন। গত ২২ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে
অভিযোগ গঠন করে সিলেটের মহানগর দায়রা জজ
আদালত। তবে প্রধান অভিযুক্ত কামরুল সহ তিনজন
পলাতক আছেন। কারাগারে আটক আছেন ১০ জন।
এদিকে মামলায় অভিযুক্তরা ন্যায়বিচার পাওয়ার বিষয়ে
আশঙ্কা প্রকাশ করেছেন। কামরুল ইসলামের
পরিবার মনে করে, অপরাধ করে থাকলে অবশ্যই
শাস্তি পাওয়া উচিত। কিন্তু বিচার প্রক্রিয়া শুরুর আগেই
তাদেরকে দোষী সাব্যস্ত করার এক ধরনের
চেষ্টা দেখা যাচ্ছে। ফলে কতটা ন্যায়বিচার পাবেন
সেটি নিয়ে প্রশ্ন তুলছেন তারা। গত ৮ জুলাই চুরির
সন্দেহে ১৩ বছর বয়সী শিশু রাজনকে খুঁটির
সাথে বেঁধে পেটানো হয়।
পরে তার মরদেহ নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতা
উদ্ধার করে। নির্যাতনের সময় দৃশ্যটি ভিডিওতে
ধারণ করে নির্যাতনকারীরা। পরে সেই ভিডিও
ফেসবুকসহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে
পড়লে সারাদেশে আলোড়নের সৃষ্টি হয়।
এদিকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ এর
আগে জানিয়েছিল, হজের আনুষ্ঠানিকতা শেষ
হওয়ার পর অভিযুক্ত কামরুল ইসলামকে বাংলাদেশে
ফিরিয়ে আনা সম্ভব হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত