আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ফেঞ্চুগঞ্জে বিয়ে করতে গিয়ে মুচলেকা দিয়ে ফিরলেন প্রবাসী

ফেঞ্চুগঞ্জে বিয়ে করতে গিয়ে মুচলেকা দিয়ে ফিরলেন প্রবাসী

ধুমধামে বিয়ে আয়োজন। কনে সাজানো শেষ,বরপক্ষ ও এসে গেছে। শুরু
হয়েছে বিয়ের খাবার পরিবেশন।
ঠিক ওই মুহূর্তে উপস্থিত হন স্থানীয় প্রশাসনের
কর্মকর্তারা। অল্প সময়ের মধ্যে সব
আয়োজন, সব স্বপ্ন ভেঙে খান খান।
অবশেষে মুচলেকা দিয়ে কনে রেখেই
বাড়ি ফিরলেন সৌদি প্রবাসী বর
জাবের আহমদ দলা মিয়া (৩৬)। ঘটনাটি
ঘটেছে সিলেটের ফেঞ্চুগঞ্জ
উপজেলার কিষ্ট্রাললাইট কমিউনিটি
সেন্টারে।স্থানীয় সূত্রে জানা গেছে,
বৃহস্পতিবার সিলেটেরফেঞ্চুগঞ্জের
ইলাশপুরের এক কিশোরীর (১৫) সঙ্গে
বিয়ের আয়োজন চলছিল পার্শ্ববর্তী
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার
ইউনিয়নের নইখাই গ্রামের মৃত আশিদ
আলীর সৌদি আরব প্রবাসী ছেলে
জাবের আহমদ দলা মিয়ার (৩৬)।
উপজেলার ক্রিস্টাল লাইট কমিউনিটি
সেন্টারে আয়োজন করা বিয়ের
অনুষ্ঠান। নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার
দুপুরে সৌদি প্রবাসী বর বিশাল
গাড়িবহর নিয়ে কমিউনিনিটি
সেন্টারে আসেন। কনেপক্ষ তাদের
ফুলেল অভ্যর্থনা জানায়।এরপর
বরযাত্রীদের পরিবেশন করা হয় মুরগীর
রোস্ট,পোলাওসহ কয়েক পদের খাবার।
আমন্ত্রিত অতিথিরা ও বরযাত্রীরা শুরু
করেন খাওয়া।
অন্যদিকে, বধূর সাজে অপেক্ষায়
কিশোরী। তখনো বিয়ে
পরানো হয়নি। হঠাৎ কমিউনিটি
সেন্টারে পুলিশ নিয়ে প্রবেশ করেন
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) হুরে জান্নাত।
উভয়পক্ষের সঙ্গে আলাপ আলোচনা
করে তিনি নিশ্চিত হন এখানে বাল্য
বিবাহের আয়োজন চলছে। এরপর কনের
বাবাকে ডেকে ভর্ৎসনা করে এক
হাজার টাকা জরিমানা করেন। সেই
সঙ্গে বর এবং কনের বাবা মুচলেকা
দেন। কনের সঠিক বয়স হওয়ার পর এই
বিয়ে হবে এ ব্যাপারে তারা
অঙ্গীকার করেন।এ ব্যাপারে ইউএনও
হুরে জান্নাত বলেন, ‘বধূবেশে বসা
মেয়েটির ভাষ্যমতে, ২০০০ সালে তার
জন্ম হয়েছে। সে হিসাবে তার বিয়ের
বয়স হয়নি। তাই বিয়েটি ভেঙে দেয়া
হয়েছে।’

শেয়ার করুন

পাঠকের মতামত