আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিলেটজুড়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

সিলেটজুড়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

সিলেটে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ অঞ্চলে ডেঙ্গুতে এখন পর্যন্ত কেউ মারা না গেলেও চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন প্রায় ৭ শ। এ অবস্থায় ডেঙ্গু নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের ঘোষণায় আজ রবিবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে সিলেটজুড়ে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্ব স্ব উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। এর আগে বৃহস্পতিবার (১০ আগস্ট) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রোগ প্রতিরোধ সমন্বয় কমিটির সভায় এ নির্দেশনা প্রদান করা হয়।

জানা যায়, বর্তমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণ করতে জেলা পর্যায়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ সমন্বয় কমিটির সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সভায় জেলার সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে সরকারি নির্দেশিকা মোতাবেক ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী- আজ রবিবার সকাল থেকে সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলার সকল উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নে একযোগে সকল দপ্তর, শিক্ষা-প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক-বীমা, শপিং মল ও বাসাবাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। এছাড়া আগামী ১ মাস মসজিদে যোহর ও এশার আযানের আগে এবং জুমআর নামাজের খুৎবায় ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সতর্কবার্তা প্রচারের নির্দেশনা প্রদান করা হয়।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত