আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নাগরি বর্ণমালা

নাগরি বর্ণমালা

সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার বাসিন্দা খুদেজা বিবি (৬৯)। নাগরি লিপি নিয়ে তার অনেক স্মৃতি। তিনি বলেন, ‘ আমার বাড়ি হবিগঞ্জের বানিয়াচংয়ে। হাওর এলাকা, এর লাগি বর্ষার সময় কোনো কাজ থাকতো না। তখন আমরার বাড়িত পুতি পাঠ হইতো। আমি তখন অনেক ছোট। আমার মামা আবদুল আহাদ পুতি পাঠ করতা। ইতা পুতি আছিল নাগরি অক্ষরে লেখা। হালতুননবী নামে আরেকটা পুতি আছিল নবীজির জীবনী নিয়া। ইটাও নাগরি লেখা। ইতা পুতি পইড়া রাইতে পর রাইত পার হইতো। কিন্তু এখন পুতিও নাই নাগরি লেখাও নাই।

যেকোনো দেশের ভাষার যেমন নিজস্ব বর্ণমালা আছে ঠিক তেমনি সিলেটি ভাষারও আছে নিজস্ব বর্ণমালা। এই বর্ণমালার নাম নাগরি। মূলত সিলেটি ভাষার লিপি বা অক্ষর হল নাগরি। একসময় বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিল নাগরি বর্ণমালা। কয়েকশ বছর আগে নাগরি লিপিতে রচিত হয়েছে শত শত সাহিত্য, গ্রন্থ, দলিল। তখন মানুষজন চিঠিপত্রও লিখতেন নাগরি বর্ণমালায়।

নাগরি লিপির উদ্ভব নিয়ে গবেষকদের মধ্যে বেশ মতপার্থক্য রয়েছে। নাগরি গবেষকদের এক পক্ষের মতে চতুর্দশ শতকে ৩৬০ সফরসঙ্গী নিয়ে সিলেটে আসেন হজরত শাহজালাল (রহ.)। তখন তার সফরসঙ্গীদের মাধ্যমে সিলেটে নাগরি লিপির প্রচলন ঘটে। তখন সিলেট অঞ্চলের মানুষজন লেখাপড়া, সাহিত্যচর্চায় বেশি উদ্বুদ্ধ হন। আরেকপক্ষ মনে করেন ষোড়শ ও সপ্তদশ শতকে এ অঞ্চলে আফগান উপনিবেশের সময় নাগরি লিপির উৎপত্তি হয়। আবার আরেকটি পক্ষ মনে করেন, ব্রিটিশ শাসনের শুরুর দিকে এ লিপির উদ্ভব। তবে উদ্ভব নিয়ে মতপার্থক্য থাকলেও বেশির ভাগ গবেষকই মনে করেন, হজরত শাহজালাল ও তার সফরসঙ্গীদের মাধ্যমে সিলেটে নাগরি লিপির প্রচলন ঘটে। তৎকালীন ইসলামি নানা কাহিনী, সুফিবাদ ও ফকিরি গান নাগরিলিপিতে পুঁথি রূপে বের করা হয়।

নাগরি লিপির অবিচ্ছেদ্য অংশ হল হজরত মোহাম্মদের (সা.) জীবনীভিত্তিক কোনও গ্রন্থ ‘কেতাব হালতুননবী’। কথিত আছে তখনকার সময় সিলেটিদের ঘরে ঘরে পবিত্র কোরআন শরিফের পর ‘কেতাব হালতুননবী’ গ্রন্থকে শ্রদ্ধা করা হতো। ১৮৬০ সালে কেতাব হালতুননবী গ্রন্থ আকারে প্রকাশ হয়। নাগরি সাহিত্যের জনপ্রিয় সাহিত্যিক মুন্সী ছাদেক আলী এই গ্রন্থটি রচনা করেন। তাই মুন্সী ছাদেক আলী, সিলেটি ভাষা ও সিলেটি সাহিত্যের প্রাণপুরুষ বলা হয়।

নাগরি লিপির বিশাল সাহিত্য ভাণ্ডার রয়েছে। নাগরি সিলেটিদের অস্তিত্ব তাই নাগরি সম্পর্কে সকলকে জানাতে সিলেট নগরীতে করা হয়েছে নাগরি চত্বর। সিলেট নগরের প্রবেশদ্বার কিনব্রিজের উত্তর পাড়ের চত্বরের নামকরণ করা হয়েছে নাগরি চত্বর। ২০১৪ সালে নাগরি বর্ণমালা দিয়ে এই চত্বরে একটি নান্দনিক স্থাপনা নির্মাণ করা হয়। বর্তমানে অনেক সিলেটি বিভিন্ন ক্ষেত্রে নাগরি বর্ণমালার ব্যবহার করছেন। বাড়ির নেইমপ্লেইট, ব্যবসা প্রতিষ্ঠানের নাম, নিজের প্রিয় মানুষের কাঠে বা পাথরে খোদাই করে লিখে রাখছেন। অনেকেই নাগরি বর্ণমালার বই নিয়ে সন্তানদের পরিচিত করাচ্ছেন।

সিলেটের প্রবীণ ও ইতিহাসবিদদের মতে, নাগরি লিপি স্বতন্ত্র একটি লিপি। কোনো ভাষার উপভাষা বা আঞ্চলিক ভাষা নয়। নাগরি বর্ণমালা যেন বিলুপ্ত না হয় সেজন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন মৌলভীবাজার জেলার রাজগনগর উপজেলার বাগাজুরা গ্রামের আইনজীবী ও প্রবাসী মো. মমিনুল হক (৬০)। তিনি নাগরি বর্ণমালায় সিলেটে খবর নামে পত্রিকা বের করেছেন। এছাড়ার নাগরি ইতিহাসের বই, নাগরি কবিতার বই, নাগরি বর্ণমালার বই, দেয়াল লিখন, ক্যালেন্ডার তৈরিসহ নানা সচেতনতামূলক কার্যক্রম করছেন।

মো. মমিনুল হক বলেন, যে ভাষার বর্ণ আছে সে ভাষা উপভাষা বা আঞ্চলিক ভাষা হতে পারে না। সিলেটি কোনো ভাষার উপভাষা বা আঞ্চলিক ভাষা নয়। অনেকে মনে করেন সিলেটি ভাষা অশুদ্ধ ভাষা। কিন্তু না প্রতিটি মাতৃভাষা শুদ্ধ ভাষা। তাই সিলেটি ভাষাও শুদ্ধ ভাষা। সারা বিশ্বে প্রায় দুই কোটি মানুষের ভাষা সিলেটি। কিন্তু এই ভাষার স্বীকৃতি না দেওয়ায় বৃহত্তর জনগোষ্ঠী মনে করে সিলেটি ভাষা নয়। একদল লোক মনে করে সিলেটিরা বাংলা ভাষা ভাল করে বলতে না পেরে তার মানে ভাষাকে আহত করেছে। কিন্তু এটা ঠিক নয়। এটা সিলেটি ভাষা নিয়ে ভুল ধারণা। মাতৃভাষার জন্য একুশে ফেব্রুয়ারি শহিদ হন আমাদের ভাইয়েরা। তাই শুধু বাংলা নয় প্রত্যেকের মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এছাড়া একটি সাহিত্য ভাণ্ডার হারিয়ে যাওয়া মানে নিজের অস্তিত্ব হারিয়ে যাওয়া। তাই নাগরি লিপিকে স্বীকৃতি দিলে কারো কোনো ক্ষতি হবে না বরং বাংলা সাহিত্য ভাণ্ডার সমৃদ্ধ হবে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত