আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

এমটিবি সাইকেল রেস

এমটিবি সাইকেল রেস

সবুজ শ্যামল উঁচু-নিচু পাহাড়-টিলা ঘেরা সিলেটের চা বাগানে শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে এক রোমাঞ্চকর সাইকেল রেস।

অষ্টমবারের মত সিলেট সাইক্লিং কমিউনিটির আয়োজনে সকাল ৭টায় মালনিছড়া চা বাগানে অনুষ্ঠিত হলো এই ‘এসসিসি এমটিবি চ্যালেঞ্জ ২০২৪’ পাওয়ারড বাই গ্লোবাল হেলথকেয়ার সাইকেল রেইস প্রতিযোগিতা।

রেইসের দুই বিভাগে সারা দেশের ১৩৫জন রেসার এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। এরমধ্যে নারী বিভাগে প্রতিযোগিতায় অংশ নেন ৭ রেসার। পুরুষদের জন্য ২৭ কিলোমিটার আর নারীদের জন্য ছিলো ১৭ কিলোমিটার।

পুরুষ বিভাগে বিজয়ী হয়েছেন- কাওসার পয়দা, দ্বিতীয় হয়েছেন এম ডি শহীদ হোসেইন এবং তৃতীয় হয়েছেন এম ডি জালাল। এছাড়া নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন, তাবাসসুম এবং দ্বিতীয় হয়েছেন সানজিদা রহমান। বিজয়ীদের ছাড়াও শীর্ষ দশজন রেসারকে নগদ টাকা পুরস্কার দেয়া হয়।

এই প্রতিযোগিতার পৃষ্টপোষকতায় ছিলো গ্লোবাল হেলথকেয়ার সেন্টার। প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে ছিলেন সৈয়দ সুহাগ, মামুনুর রহমান, নুসরাত জাহান এবং মোহাম্মদ আবদুল্লাহ।

সিলেট সাইক্লিং কমিউনিটির এডমিন এবং আয়োজক কমিটির সদস্য ডা. ওরাকাতুল জান্নাত জানান, ‘আমরা সব সময় তরুণদের নিয়ে কাজ করতে চাই। আমরা চাই তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়ুক।’

তিনি বলেন, ‘সাইক্লিং করলে মানুষ শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকে। এটি একটি আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ের খেলা আমরা মনে করি সাইক্লিস্টরা এমন রেসের মাধ্যমে তারা নিজেদের তৈরি করতে পারবে তাই আমরা চেষ্টা করছি সাইক্লিংয়ে মানুষের অংশগ্রহণ বাড়ানোর।’

নারী বিভাগে চ্যাম্পিয়ন হওয়া তাবাসসুম জানান, ‘চা বাগানের ভেতরে এমন একটি সুন্দর প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হতে পেরে খুব ভালো লাগছে। এই রেসের মাধ্যমে আমার আত্মবিশ্বাস আরো বেড়েছে। আশা করছি ভবিষ্যতে আর ভালো কিছু করতে পারবো।’

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল হেলথকেয়ার সেন্টারের হেড অফ মার্কেটিং এহ্তেশাম চৌধুরী।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত