আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইয়ুথ ডেলিগেশনের সদস্য হয়ে ভারত যাচ্ছেন সিলেট বিভাগের ১০ জন

ইয়ুথ ডেলিগেশনের সদস্য হয়ে ভারত যাচ্ছেন সিলেট বিভাগের ১০ জন

ভারত সরকারের ব্যবস্থাপনায় বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনের সদস্য হয়ে আট দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের একশ তরুণ-তরুণী। প্রতি বছর তিনটি ধাপে বিভিন্ন বাছাই প্রক্রিয়া শেষে প্রায় লক্ষাধিক প্রতিযোগীদের থেকে সেরা একশজনকে বাছাই করে ইন্ডিয়ান হাইকমিশন ঢাকা।

আগামী ২৫ ফেব্রুয়ারি তারা ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবেন, ফিরবেন ৪ মার্চ।

বিওয়াইডি-২০২৩’র এই কর্মসূচির আওতায় আটদিনের সফরে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ এবং দিল্লি ও মুম্বাইয়ের অসংখ্য দর্শনীয় ও ঐতিহাসিক স্থান পরিদর্শনের কথা রয়েছে।

এতে সিলেট বিভাগ থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন মোট দশজন।

তারা হলেন :

রিফাত আরা রিফা-
পরামর্শদাতা অটিজম ও অটিজম ব্যবস্থাপনা এলোহা অটিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ইউএসএ)। বোর্ড অফ ডিরেক্টরস চিল্ড্রেন অফ দা ওয়ার্ল্ড কো-অপ্ (ইউএসএ) এবং স্বত্বাধিকারী রিফাত সোশ্যাল স্টুডিও। তাছাড়াও তিনি বাংলাদেশ বেতার সিলেটের অনুষ্ঠান ঘোষক ও আরজে।

দেবজ্যোতি চৌধুরী-
সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার,
আইটি ল্যাব সলিউশন্স লিমিটেড।
ভিজিটিং লেকচারার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং সাবেক প্রভাষক (আইটি), সিলেট সরকারি নার্সিং কলেজ। তাছাড়া তিনি আমেরিকায় অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ এডুকেশনাল ও সাইন্টিফিক কম্পিউটিং সোসাইটি ACM (Association for Computing Machinery) এর একজন সদস্য। এছাড়াও তিনি নানান সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ড এবং আইসিটি বিষয়ক বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, গবেষণা ও শিক্ষকতার সাথে যুক্ত।

স্বপ্নীলা চৌধুরী-
প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত রবীন্দ্র ও নজরুল সঙ্গীতশিল্পী।
পিছিয়ে পড়া সনাতনী সম্প্রদায় নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘সনাতন’ এর কর্মী। তাছাড়া তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উইং ‘শিক্ষ ঐক্য পরিষদ’ এর একজন সদস্য।

অসীম শর্মা-
রন্ধন শিল্পী। সেরা রাঁধুনী ১৪২৭ এর সেরা ১০ এর একজন। প্রাক্তন ছাত্র, ব্যবসায়ে প্রশাসন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট এবং সদস্য, দর্পন থিয়েটার সিলেট।

মোস্তাফিজুর রহমান রাহাত-
ইয়াং প্রফেশনাল হিসেবে কাজ করছেন ফিউচার অফ ওয়ার্ক টিম, এটুআই (a2i), আইসিটি মন্ত্রণালয়ে। পড়াশোনা করেছে নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি এর আগে ফিলিপাইনে ইউনেস্কো আয়োজিত কালচারাল হেরিটেজ কনফারেন্স ও ইন্টারন্যাশনাল ফিল্ড স্কুলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

জয়িতা বণিক-
শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগ, এমসিকলেজ, সিলেট এবং নৃত্যশিল্পী ও নৃত্যপ্রশিক্ষক নৃত্যশৈলী, সিলেট।

শিমন তালাং-
সাবেক খেলাধুলা বিষয়ক সম্পাদক, খাসি স্টুডেন্ট ইউনিয়ন (কেএসইউ), প্রথম বাংলাদেশী খাসিয়া হিসেবে BYD নির্বাচিত এবং প্রাক্তন শিক্ষার্থী, এমসি কলেজ, সমাজবিজ্ঞান বিভাগ।

শুভ ধর-
যুগ্ম সাধারণ সম্পাদক, সাস্ট সাহিত্য সংসদ।শিক্ষার্থী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।

অনিক সিনহা-
গবেষণা সহযোগী ও স্নাতকোত্তর শিক্ষার্থী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং সাবেক সহ-সভাপতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি।

অনন্যা শুভ্রা তৃষা-
শিক্ষার্থী বিএসসি ইন কম্পিউটার সাইন্স, ব্র্যাক ইউনিভার্সিটি। কোন্টানাইট বাংলাদেশ, হিউম্যান সেন্টারর্ড ডাটা ও কম্পিউটিং বিষয়ে রিসার্চের সাথে যুক্ত এবং প্রাক্তন শিক্ষার্থী, ছায়ানট রবীন্দ্র সঙ্গীত সূচনা।

গত ২১শে ফেব্রুয়ারি সকালে ভারতীয় হাইকমিশন ঢাকার আমন্ত্রণে ঢাকায় অবস্থিত হাইকমিশিনে একশজন ডেলিগেটসদের নিয়ে ফ্লাগ অফ ইভেন অনুষ্ঠিত হিয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

বিওয়াইডি’র আওতায় বাংলাদেশ থেকে প্রতি বছর ১০০ জন তরুণ প্রতিনিধি নির্বাচন করা হয়। এদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উদ্যোক্তা, সাংবাদিক, শিক্ষক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন পেশার তরুণ-তরুণীরা থাকেন।

২০১২ সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ইচ্ছায় শুরু হয় ‘বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টু ইন্ডিয়া’ কর্মসূচি। এরপর থেকে প্রতিবছর বাংলাদেশ থেকে বিভিন্ন অঙ্গনের ১০০ জন তরুণ-তরুণীকে নিয়ে সফরের আয়োজন করে দেশটির হাইকমিশন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত