আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় নতুন পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই জরিমানা

        ট্রাম্পের নামে নাম বদলাল ফ্লোরিডার বিমানবন্দর, তবে থাকছে পুরোনো কোড

        দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে তাপপ্রবাহ অব্যাহত, সপ্তাহ শেষে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা

        প্রমাণাগারে চুরির ঘটনার পর পুরো পুলিশ বিভাগকে একযোগে বরখাস্ত

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন করবেন ট্রাম্প

        যৌন নিপীড়নের অভিযোগে মেইনের সিনেট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডেমোক্র্যাট গ্রাহাম প্ল্যাটনার

        ভুয়া বই জমা দিয়ে বিরল চীনা পাণ্ডুলিপি চুরি, যুক্তরাষ্ট্রে কারাদণ্ড

        ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ ঘিরে উত্তেজনা আরও বেড়েছে

        মুরিয়েটায় ‘ভলকানো’ দাবানল, বেশিরভাগ উচ্ছেদ আদেশ প্রত্যাহার

        পারিবারিক কলহের জেরে বাড়িতে আগুন, ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার এক ব্যক্তি

        পরিবারসহ টেসলা গাড়ি খাদে, ক্যালিফোর্নিয়ার চিকিৎসকের বিরুদ্ধে সব অভিযোগ খারিজ

        হিউস্টনে আইসিই অভিযানে গুলিতে নিহত মেক্সিকান নাগরিক, তদন্ত শুরু

        ভারতভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে বড় অভিযান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে গ্রেপ্তার ২৪

        হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহজুড়ে বাড়বে তাপমাত্রা

        লস এঞ্জেলেসে অভিযান, উদ্ধার ১৩ লাখ ডলারের বিলাসবহুল গাড়ি

        টিকা নিয়ে মিথ্যা দাবি, পরে যমজ সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার আইডাহোর মা

        বিশ্বকাপ কি যুক্তরাষ্ট্রে ফুটবলের নতুন যুগের সূচনা করবে?

        ব্যয় বেড়েছে, কাজেও বিলম্ব—লস এঞ্জেলেস বিমানবন্দরের পিপল মুভার প্রকল্প নিয়ে নতুন তদন্ত

        যৌন নিপীড়নের অভিযোগে মেইনের ডেমোক্র্যাট প্রার্থীকে সরে দাঁড়ানোর আহ্বান

সুনামগঞ্জে দুর্বৃত্তদের বাঁধায় যাদুকাটা বালুমহালে রয়্যালটি আদায় বন্ধ

সুনামগঞ্জে দুর্বৃত্তদের বাঁধায় যাদুকাটা বালুমহালে রয়্যালটি আদায় বন্ধ

সুনামগঞ্জের তাহিরপুরে দুর্বৃত্তদের বাঁধার কারনে যাদুকাটা বালুমহালে রয়্যালেটি আদায় ও ফাজিলপুর নৌকাঘাটে টোল আদায় বন্ধ থাকার অভিযোগ পাওয়া গেছে।    সোমবার যাদুকাটা বালুমহাল-১ এর ইজারাদার মো. রতন মিয়া স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে এমন অভিযোগ করেন। শেখ হাসিনা সরকার পতনের পরপরেই গত ৬আগস্ট থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে রয়্যালেটি আদায়। ছয়দিনে প্রায় সাড়ে সাত কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে তার। এমন পরিস্থিতিতে তিনি দুর্বৃত্তদের হামলা ও তৎপরতা বন্ধে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন।   অভিযোগ পেয়ে সরেজমিনে যাদুকাটা নদীর মিয়ারচর এলাকায় গিয়ে দেখা যায়, যাদুকাটায় কোনোপ্রকার বালুবাহী নৌকা চলাচল নাই। অর্ধশতাধিক বালু পরিবহণকারী খালি নৌকা যাদুকাটার প্রবেশপথ আনোয়ারপুর ব্রীজ সংলগ্ন এলাকায় পড়ে থাকতে দেখা গেছে। এসময় বালু পরিবহণকারী নৌকা ভাই ভাই এন্টারপ্রাইজ এর মাঝি সবুজ মিয়া জানান, আমরা অনেক দূর থেকে আসছি। বালু আনতে যাদুকাটায় যেতে চাইলে স্থানীয় ৪০-৫০জন লোক আমাদের প্রায় ৫০-৬০টি নৌকা এখানে আটকে দেয়। তারা বলে বালু আনতে যাওয়া যাবেনা। আমাদের এখানে জামেলা চলছে। তারা আরও জানান, আমরা অসহায় মানুষ যত দিন আটকে থাকবো ততদিন ক্ষতি হবে।   এদিকে একই অভিযোগ উঠেছে যাদুকাটা নদীর ফাজিলপুর নৌকাঘাটে টোল আদায়েও। ইজারাদার কতৃপক্ষ বলছেন, আনোয়ারপুর ও বালিজুরী এলাকার দুর্বৃত্তরা টোল আদায়ে বাঁধা দিচ্ছে। গত মঙ্গলবার তারা অস্ত্রসস্ত্রসহ আমাদের উপর হামলা করতে আসে। টোল আদায়ে নিষেধাজ্ঞা দিয়ে গেছে। এখন এই সন্ত্রাসী চক্রটি আনোয়ারপুর ব্রিজ এলাকায় শত শত বালু পরিবহণকারী নৌকা জোরপূর্বক আটক করে রেখেছে।    যাদুকাটা বালুমহালে-১ এর ইজারাদার মো. রতন মিয়া অভিযোগ করে বলেন, সরকার পরিবর্তনের পর পরই স্থানীয় একটি স্বার্থান্বেষীমহল নদীর ফাজিলপুর এলাকায় রয়্যালটি আদায়ের অফিসঘরে হামলা করে এবং গিয়ে হুমকি দিয়ে আসে যেন রয়্যালিটি আদায় থেকে আমরা বিরত থাকি। পরে নিরাপত্তার অভাবে অফিসটি স্থানান্তর করে মিয়ারচর এলাকায় নিয়ে আসি। কিন্তু এখন পর্যন্ত রয়্যালটি আদায় কার্যক্রম চালাতে পারছিনা। শুরুতে চক্রটি নদীতে দলবল নিয়ে এসে জানিয়ে যায়, যাদুকাটা নদীতে বালুবাহী নৌকার রয়্যালিটি ফ্রি। ইজারাদারকে কোনোপ্রকার রয়্যালটি দিবেন না। পরবর্তীতে চক্রটি দেশের বিভিন্ন স্থান থেকে আসা বালু পরিবহণকারী নৌকা আনোয়ারপুর এলাকায় আটক করে রাখে। নদীতে বালুবাহী কোনোপ্রকার নৌকা চলতে দিচ্ছে না।    তিনি আরোও বলেন, সরকার পরিবর্তনের সাথে সাথে এলাকার কিছু অসাধু মানুষ আমার এই বৈধ ব্যবসায় জোরপূর্বক ভাগ বসাতে হুমকি দিচ্ছে। তাদের এই অন্যায় আবদারে রাজি না হওয়ায় চক্রটি এখন বালুপরিবহনকারী কোনো নৌকা নদীতে ঢুকতে দিচ্ছে না। তাদের এসব অপকর্মের কারণে নদীতে হাজার হাজার শ্রমিক ও ব্যবসায়ীরা বেকার হয়ে পড়েছে।   এ নিয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, থানা পুলিশের কার্যক্রম বন্ধ থাকার সুযোগে দুর্বৃত্তরা এ সুযোগটি নিয়েছে। আমি ইউএনওকে বলে দিয়েছি, এ ব্যপারে যথাযথ ব্যবস্থা নিতে।   প্রসঙ্গত, ১৪৩১ বাংলা সনে সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক যাদুকাটা বালুমহাল-১ এর সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারাপ্রাপ্ত হয়েছিলেন মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রতন মিয়া এবং যাদুকাটা-২ বালুমহালের সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারাপ্রাপ্ত হয়েছিলেন মেসার্স রিয়ান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মুজিবুর রহমান। এবং যাদুকাটা নদীর ফাজিলপুর ঘাটে টোল আদায়ের ইজারা পায় মহিবুর রহমান।     এলএবাংলাটাইমস/আইটিএলএস      

শেয়ার করুন

পাঠকের মতামত