আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সুনামগঞ্জে ৩ হাজার একর জমির আমন ধান পানির নিচে তলিয়ে গেছে

সুনামগঞ্জে ৩ হাজার একর জমির আমন ধান পানির নিচে তলিয়ে গেছে

কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুরে ৩ হাজার একর জমির আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। এর মধ্যে উপজেলার শ্রীপুর উত্তর, বড়দল উত্তর, বাদাঘাট ও বালিজুরী ইউনিয়রে একাধিক হাওরের আমন ধান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।


উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক আমন চাষিদের কাছ থেকে জানা যায়, রোববার সকাল থেকে হাওর ও নদীতে পানি বাড়তে শুরু করেছে। আগামী দুই-একদিন যদি পানি একই অবস্থায় থাকে তাহলে তলিয়ে যাওয়া জমির ধান পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 


উত্তর বড়দল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নোয়াজ আলী জানান, পাহাড়ি ঢলের পানিতে উত্তর বড়দল ইউনিয়নের প্রায় ২ হাজার একর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে।

রাজাই গ্রামের কৃষক আব্দুল মুতালিব বলেন, রাজাই হাড়িভাঙ্গা হাওর ও পঁচাশোল হাওরের সব ধান পানিতে তলিয়ে গেছে। এলাকার কৃষকদের মধ্যে কান্নার আহাজারি চলছে। বাদাঘাট ইউনিয়নের জৈতাপুর গ্রামের কৃষক আব্দুন নুর বলেন, অতিবৃষ্টির কারণে তার এলাকার সব জাতের শাকসবজি একবারেই নষ্ট হয়ে গেছে।

তাহিরপুর উপজেলা কৃষি অফিস উপ-সহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন আহমদে জানান, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে বাদাঘাট ইউনিয়নের রহমতপুর, বিন্নাকুলী, পাতারগাও সহ বেশ কয়েকটি গ্রামের হাওরে আমন ধান পানিতে নিমজ্জিত রয়েছে। সেই সঙ্গে কিছু আগাম রবি শস্যও নষ্ট হয়েছে।

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বলেন, সকালে সুনামগঞ্জ থেকে আসার পথে আনোয়ারপুর সড়কে পানি থাকার কারণে নৌকায় করে পারাপার হতে হয়েছে। বালিজুরী হাওর, বড়খলা হাওরের রোপণ করা আমন ধান পাহাড়ি ঢলের পানিতে নিমজ্জিত রয়েছে।

তাহিরপুর উপজেলা কৃষি অফিসার হাসান উদদৌলা বলেন, আকস্মিক বন্যায় তাহিরপুর উপজেলায় আমন জমির ধান পানিতে তলিয়ে গেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত