আপডেট :

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

ভাঙা পড়েছে কৃষক ও শিশুদের ভাস্কর্য, ক্ষুব্ধ হলেন স্থানীয়রা

ভাঙা পড়েছে কৃষক ও শিশুদের ভাস্কর্য, ক্ষুব্ধ হলেন স্থানীয়রা

তিন রাস্তার মোড়ে একটি ভাস্কর্য, তাতে একজন কৃষক হাতে কাস্তে ও কাঁধে লাঙল নিয়ে দাঁড়িয়ে আছেন। নাম ‘কৃষাণ চত্বর’। তিন বছর আগে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চালবন্দ পয়েন্টে নির্মাণ করা হয়েছিল এটি। এ ছাড়া উপজেলা সদরের প্রবেশমুখের সড়ক ঘেঁষে নির্মিত শিশু পার্কের বাইরে শিশুদের বিনোদনের জন্য ঘোড়া, জেব্রা, হরিণ, জিরাফ, টম অ্যান্ড জেরি ও মিকি মাউস ছিল। একই স্থানে ছিল নাটাই হাতে দুই শিশুর দৌড়ানোর ভাস্কর্য।
চলতি পথে মানুষ সেখানে বিশ্রাম নিতেন, ভাস্কর্য দেখতেন, দাঁড়িয়ে ছবি তুলতেন।
৭ ফেব্রুয়ারি রাতে এই ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত শুক্রবার রাতে একদল লোক কৃষাণ চত্বরে থাকা কৃষকের ভাস্কর্যটি ভেঙে ফেলেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন হাতুড়ি দিয়ে ভাস্কর্যটি ভাঙার সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেয়। তাদের কণ্ঠে ‘শাহজালালের তলোয়ার, গর্জে উঠুক আরেকবার’ স্লোগানও শোনা যায়।
চালবন্দ পয়েন্টের মোটরসাইকেল মেকানিক মো. আনোয়ার বলেন, শুক্রবার রাতে কিছু লোক হঠাৎ এসে ভাঙচুর করে। এটা আমাদের এলাকার একটা সৌন্দর্য ছিল। ভেঙে তারা ঠিক করেনি। এটা আওয়ামী লীগ, বিএনপি বা জামায়াতের কিছু নয়। এটা কৃষকের একটা ভাস্কর্য ছিল, এটা ভাঙা উচিত হয়নি।
ভাঙার সময় শখানেক মানুষ ছিল বলে জানান আনোয়ার। চালবন্দ গ্রামের রিকশাচালক জাহের মিয়া বললেন, ভাঙার সময় আমাদের খারাপ লেগেছে। এটা তো দলের কিছু নয়।
একই গ্রামের মদন মিয়াও একইভাবে বললেন, এটা ভাঙা ঠিক হয়নি। আমাদের এলাকার মানুষ দেখেনি, তারা রাত ১টা-দেড়টার দিকে ভেঙেছে।
গ্রামের মো. নুরুজ্জামান বলেন, এই চত্বরটা বানানো হয়েছিল কৃষক অধ্যুষিত এলাকায়। এটা দেখলেই বোঝা যেত এটি কৃষিপ্রধান এলাকা। এটা তো কোনো দোষ করেনি। হঠাৎ করে রাতে কিছু মানুষ এসে ভেঙেছে।

বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির নেতা রমিজ উদ্দিন বললেন, পেশাজীবীদের উজ্জীবিত করা এবং পর্যটকদের আকর্ষণের জন্য কিছু স্থাপনা করা হয়েছিল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে টাঙ্গুয়ার হাওরে আসা পর্যটকরা এখানেও কিছু সময় কাটাতেন, ছবি তুলতেন। কৃষকরা এই পথ দিয়ে যেতে উৎসাহিত হতেন, নিজেদের সম্মানিত বোধ করতেন। এগুলোর সঙ্গে রাজনীতির কোনো সূত্র আছে বলে মনে করছি না আমি। এগুলো ভাঙা কোনোভাবেই ঠিক হয়নি।
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ বললেন, কৃষাণ চত্বর ভাঙার সংবাদ দেখে আমার খারাপ লেগেছে। বিশ্বম্ভরপুরের ৯০ ভাগ মানুষ কৃষিজীবী। কৃষাণ চত্বরের মাধ্যমে এই অঞ্চলের ঐতিহ্য তুলে ধরা হয়েছিল।
স্থানীয় এক তরুণ বললেন, এর আগে ৭ আগস্ট ভেঙে দেওয়া হয় পর্যটকদের আকর্ষণের জন্য গড়ে ওঠা স্থাপনা হাওর বিলাসও।
কারা এসব ভেঙেছে, তাদের পরিচয় নিয়ে কেউ মুখ খুলছে না। তবে ৭ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশাপাশি দেশের ৩৫ জেলায় আওয়ামী লীগের নেতাদের স্থাপনা, ভাস্কর্য, ম্যুরাল ভাঙা হয়। এ সময় অন্য ধরনের বেশ কিছু ভাস্কর্যও ভাঙার ঘটনা ঘটে।
জানতে চাইলে সুনামগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমনুদ্দোজা গতকাল বিকেলে সমকালকে বলেন, শিশু পার্কের প্রাণীগুলোর ভাস্কর্য ভাঙা ঠিক হয়নি। কৃষাণ চত্বরের ভাস্কর্য ভাঙার সঙ্গেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ যুক্ত নয়।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান বললেন, উপজেলা পরিষদের সভায় বিষয়গুলো নিয়ে আলোচনা করে করণীয় নির্ধারণ করা হবে। যেগুলো মেরামত সম্ভব, সেগুলো মেরামত করতে কীভাবে অর্থ পাওয়া যায়, তার চেষ্টাও করা হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত