আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

পর্দা উঠলো শাহ আব্দুল করিম লোক উৎসবের

পর্দা উঠলো শাহ আব্দুল করিম লোক উৎসবের

সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামের মাঠে শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী শাহ আব্দুল করিম লোক উৎসব।

শুক্রবার সন্ধ্যা ৭ টায় লোক উৎসব শুরু হয়েছে। শাহ আব্দুল করিম পরিষদ ও উজানধল গ্রামবাসি আয়োজিত, উৎসবে সহযোগিতা করেছেন মোবাইল সেবাদানকারী আর্থিক প্রতিষ্ঠান বিকাশ। ১৯১৬ সালে ১৫ ফেব্রুয়ারী উজানধল গ্রামে জন্ম নেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম।

শাহ আব্দুল করিম পরিষদের সভাপতি ও শাহ আব্দুল করিমের ছেলে গীতিকার শাহ নুর জালালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া । অন্যান্যদের মধ্যে বিকাশের হেড অব ডিপার্টমেন্ট মেজর জেনারেল মনিরুল ইসলাম । দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার, দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক,তাড়ল ইউপি চেয়ারম্যান আলি আহমদ প্রমুখ বক্তব্য দেন ৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন দিপুমনি দাস ।

আলোচনায় বক্তারা বলেন, শাহ আব্দুল করিমকে ভালোবেসে মানুষ তার টানে এখানে ছুটে আসেন। মানুষের কল্যাণও মুক্তিই করিমের দর্শন ও গানের মূল কথা। তার সৃষ্টিকর্মের চর্চা বাড়াতে হবে। এই উজানধলের , তার নদী কালনীর ঢেউয়ে মিশে আছেন শাহ আব্দুল করিম। মানুষই ছিল করিমের ধ্যানজ্ঞান ।

উদ্বোধন শেষে মঞ্চে বাউল সম্রাটের জনপ্রিয় গান গাইতে শুরু করেন তার শিষ্যরা। উৎসবে উদ্বোধনী গান গেয়ে শোনান বাউল রনেশ ঠাকুর, বাউল আব্দুর রহমান, বাউল অসিম রায় চৌধুরী, বাউলিয়ানা ফয়সাল , সিরাজ উদ্দিন, শারমিন আক্তার , শিপন আহমেদ, আব্দুল তোহায়েদ, শান্তা প্রমুখ।

বাংলার গানের এই বাউলসম্রাটের স্নরণে ২০০৬ সাল থেকে এ উৎসবের আয়োজন করা হচ্ছে। সারা দেশ থেকে আসা ভক্ত সাধকদের পাশাপাশি সংগীতপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে উজানধল মাঠ। শনিবারে শেষ হবে লোক উংসব।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত