আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

সিলেটে রাত বাড়লেই বাড়ে আ ত ঙ্ক

সিলেটে রাত বাড়লেই বাড়ে আ ত ঙ্ক

সিলেটসহ সারাদেশে হঠাৎ করে চুরি, ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডের সংখ্যা বেড়ে গেছে। এতে করে সিলেটে মানুষ গভীর উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও বিশ্বনাথের মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছেন। এসব এলাকায় রাতভর মসজিদে মাইকিং করে ডাকাতের সতর্কবার্তা প্রচার করা হয়েছে। এলাকাবাসী দলবেঁধে পাহারা দিচ্ছেন।

 

এসব সতর্কতার মাঝেও মঙ্গলবার রাতে সিলেটের বিভিন্ন স্থানে একাধিক অপরাধ সংঘটিত হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। এক রাতে নগরী ও আশপাশের এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যার ঘটনা ঘটেছে। 

যদিও পুলিশের তৎপরতা ও জনগণের সহায়তায় কয়েকজন অপরাধী গ্রেপ্তার হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সেনা-পুলিশের যৌথ টহল জোরদার করেছে এবং স্থানীয় বাসিন্দাদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

 

এইদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলেটের বিভিন্ন উপজেলায় চুরি ও ডাকাতির খবর ছড়িয়ে পড়েছে। তবে এর বেশ কিছু খবর গুজব। আতঙ্কের সুযোগ নিয়ে কিছু মহল মিথ্যা তথ্য ছড়াচ্ছে, যা জনমনে অস্থিরতা তৈরি করছে।

 

 

মঙ্গলবার রাতে জালালাবাদ থানার মোঘলগাঁও ইউনিয়নে ছাগল ব্যবসায়ী সমর আলী (৬৫) দুর্বৃত্তদের হামলায় নিহত হন। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়, ধারণা করা হচ্ছে ছাগল বিক্রির ৩৫ হাজার টাকা লুট করতেই এই হত্যাকাণ্ড ঘটে। বুধবার দুপুরে পীরেরগাঁও গ্রামের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

একই রাতে গোলাপগঞ্জ থানার একটি অভিযানে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য আব্দুল্লাহ আহমদ ও মো. ফয়সাল হাসানকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আব্দুল্লাহ আহমদের বিরুদ্ধে একাধিক ডাকাতি, চুরি ও দস্যুতার মামলা রয়েছে। অন্যদিকে, ফয়সাল হাসানের বিরুদ্ধেও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলা বিচারাধীন রয়েছে।

 

মঙ্গলবার রাতে নগরীর সুবিদবাজার বনকলাপাড়ায় ছিনতাইয়ের অভিযোগে এক যুবক গণপিটুনির শিকার হয়। শরিফ আহমদ নামের ওই ব্যক্তি রিকাবিবাজারে এক নারীর মোবাইল ছিনতাই করে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলে। তার কাছ থেকে ছুরি ও ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এছাড়া মঙ্গলবার গভীর রাতে বিশ্বনাথে একদল ডাকাত হানা দেওয়ার চেষ্টা করলেও পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তারা পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত টহল বাড়ানো হয় এবং এলাকাবাসী সতর্ক অবস্থানে থাকেন।

 

এসব ঘটনা ছাড়াও সিলেট ও আশপাশের উপজেলাগুলোতে চুরির খবরও পাওয়া গেছে।

 নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার বিকেল থেকেই সেনা ও পুলিশের যৌথ টহল জোরদার করা হয়েছে। লাক্কাতুরা থেকে ক্যাডেট কলেজ পর্যন্ত চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধপ্রবণ এলাকাগুলোতে টহল অব্যাহত থাকবে, যাতে সন্ত্রাসী কার্যক্রম দমন করা যায় এবং নাগরিকরা নিরাপদে থাকতে পারেন।

 

 


সিলেটের সাম্প্রতিক অপরাধ পরিস্থিতি জনমনে ভয় ও উদ্বেগ সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, তবে এলাকাবাসীকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত