আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

হাকালুকির মৎস্য অভয়াশ্রম শুকিয়ে মাছ লুটপাট

হাকালুকির মৎস্য অভয়াশ্রম শুকিয়ে মাছ লুটপাট

দেশের সর্ববৃহৎ জলাভূমি হাকালুকি হাওরে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রায় ৩শ’ বিলের ৮টি মৎস্য বিলকে সরকার স্থায়ী অভয়াশ্রম ঘোষণা করে এগুলোর ইজারা প্রদান ও মৎস্য আহরণ নিষিদ্ধ করে দিয়েছে। মাছের অবাধ বিচরণ ও সংরক্ষণের জন্য ২০২৩ সালে মৎস্য অধিদপ্তর অভয়াশ্রম বিলগুলোতে ১২ লক্ষাধিক টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে।

অভিযোগে উঠেছে, এই ৮ অভয়াশ্রম বিলের মধ্যে ৮০ একর আয়তনের ‘তেকুনি বিল কৈরের মুড়া ও কেসবডহর গুপ (বদ্ধ)’ অভয়াশ্রমের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবি কমিটির সদস্যরা বর্ষায় বিভিন্ন জেলে গ্রুপের কাছে অবৈধভাবে লাখ লাখ টাকার মাছ বিক্রি করেছে। শুষ্ক মৌসুমে বাঁধ কেটে পানি শুকিয়ে অবৈধভাবে মাছ লুট করেছে।এ ব্যাপারে অভয়াশ্রম তীরবর্তী বড়লেখা উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা মতিউর রহমান, নিমার উদ্দিন, আরফাত মিয়া, ছায়েদ আহমদ, আলাল উদ্দিন প্রমুখ বৃহস্পতিবার তেকুনি অভয়াশ্রম বিলের মাছ লুটকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএন’র কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, ৮০ একরের তেকুনী অভয়াশ্রম বিলের ১ একরেও নেই পানি। বিলের মাঝখানে এখন গরুর বাথান, হাঁসের খামার। অথচ বিল ভর্তি পানি থাকার কথা। এলাকাবাসি জানান, ফেঞ্চুগঞ্জের যুদিষ্ঠপুরের লোকজন বাঁধ কেটে জুড়ী নদীতে পানি ছেড়ে বিল শুকিয়ে মাছ বিক্রি আহরণ করেছে। মাছ লুটের পর পার্শ্ববর্তী দেড় হাজার একরের হাওরখাল বিলের বাঁধ কেটে পানি ঢুকিয়ে রেখেছে।

জানতে চাইলে তারা জানান, স্বেচ্ছাসেবি কমিটি বিলটি তাদের কাছে বিক্রি করেছে। গোলাপগঞ্জের কালি কৃষ্ণপুর গ্রামের মাহমদ আলী, সাইদ আলম, ইসলামপুরের মামুন মিয়া, আকির হোসেন প্রমুখ জানান, তারা জানতেন তেকুনি বিলটি সরকারের স্থায়ী অভয়াশ্রম। বিল থেকে মাছ ধরা দেখে স্বেচ্ছাসেবি সংগঠনের সদস্যদের বাঁধা দিতে গেলে তারা বলেছে, অভয়াশ্রমের মেয়াদ শেষ হওয়ায় তাদের সমিতি বিলটি ইজারা নিয়েছে। অভয়াশ্রম বিলটি ইজারা নেওয়ার কথা জোরালোভাবে তারা এলাকায় প্রচার করে। এতে কেউ আর মাছ ধরায় বাঁধা দিতে যাননি।

৮০ একরের এই স্থায়ী মৎস্য অভয়াশ্রমের উন্নয়নে দুই বছর আগে মৎস্য অধিদপ্তর বাঁধ নির্মাণ ও বাঁশের কাটা ফেলেছে। এতে সরকারের ৩ লক্ষাধিক টাকা ব্যয় হয়। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন শেষে উপজেলা মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা কমিটি বিল পাহারায় ৩০ সদস্যের একটি স্বেচ্ছাসেবি সমিতিকে দায়িত্ব দেয়। এই সমিতির সদস্যরাই পরবর্তীতে ভক্ষকে রূপ নেয়। বর্ষায় বিভিন্ন জেলে গ্রুপের কাছে খেউ প্রতি ১ লাখ/দেড় লাখ টাকায় মাছ ধরতে দিয়েছে। এভাবে গত ২/৩ মাস রাতের অন্ধকারে নৌকা বোঝাই করে লাখ লাখ টাকার মাছ ধরেছে। তেকুনি বিলের মাছ বিক্রি হয়েছে ফেঞ্চুগঞ্জ ও সিলেটের কাজির বাজারে। সম্প্রতি রক্ষণাবেক্ষনের দায়িত্ব পাওয়া অসাধুরা মৎস্য বিভাগের নির্মিত বাঁধ কেটে জুড়ী নদীতে পানি ছেড়ে বিল শুকিয়ে মাছ লুট করেছে। জানুয়ারির শুরুতেই মাছ আহরণ শুরু করে। তেকুনি বিলের মাছ লুট করে সাধু সাজতে এখন লুটেরা বাহিনী হাওর খাল বিলের পানি ঢুকিয়ে ভরে দিচ্ছে।

বড়লেখা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল জানান, স্থায়ী অভয়াশ্রম তেকুনি বিল দেখাশুনা, রক্ষনাবেক্ষণ ও ব্যবস্থাপনায় ছয় শর্তে দুই বছরের জন্য উপজেলার মুর্শিবাদকুরা ও ইসলামপুর গ্রামের ৩০ সদস্যের একটি সেচ্ছাসেবি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। এই স্বেচ্ছাসেবি কমিটির সদস্যদের বিরুদ্ধে স্থানীয়ভাবে অভিযোগ পাচ্ছেন।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম সারোয়ার অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, সরেজমিনে তদন্ত করে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত