আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

সিলেটে রমজান উপলক্ষে এক জারা লেবুর দাম ২৫০০ টাকা!

সিলেটে রমজান উপলক্ষে এক জারা লেবুর দাম ২৫০০ টাকা!

 

সিলেটে রমজান উপলক্ষে বেড়েছে সব ধরনের সবজির দাম। মাছ মাংসের দামও ঊধ্বমুখী। বাজারে পাওয়া যাচ্ছে না সয়াবিন তেল। বড় বড় ব্যবসায়ীরা শর্ত দিয়ে বিক্রি করছেন তেল। ইফতারের অন্যতম অনুষঙ্গ টমেটো, গাজর, বেগুন, শসার দাম একদিনের ব্যবধানে বেড়ে গেছে দ্বিগুণ। সবচেয়ে বেশি বেড়েছে লেবুর দাম। এক হালি লেবু ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হতেও দেখা গেছে। বন্দরবাজারে একটি জারা লেবুর দাম চাওয়া হচ্ছে ২৫০০ টাকা।

গতকাল রোববার বিকেলে সিলেটের বন্দরবাজার, আম্বরখানা, মদিনা মার্কেট, সুবিদবাজার, রিকাবীবাজার, শিবগঞ্জ, মেজরটিলা, টিলাগড় পয়েন্ট ঘুরে দেখা গেছে- সব ধরনের সবজি ও নিত্যপণ্যের দাম চড়া। সরবরাহ পর্যাপ্ত থাকলেও অধিক দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। এ নিয়ে বিভিন্ন বাজারে বিক্রেতাদের সাথে বাক বিতণ্ডায় জড়িয়েছেন ক্রেতারা।

 

নগরীর অন্যতম লালবাজার এলাকায় বিভিন্ন ধরনের লেবুর পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতা বরকত। তার কাছে ১০০ টাকা থেকে ১০ হাজার টাকা হালি ধরনের লেবু রয়েছে। একটি জারা লেবুর দাম ২৫০০ টাকা বলে জানান তিনি।

 

বাজার ভেদে দামের তারতম্যও আছে। লালবাজার যে লেবুর দাম ২০০ টাকা হালি ব্রম্মময়ী বাজারের সামনে থেকে সিটি পয়েন্ট পর্যন্ত ভাসমান ব্যবসায়ীদের কাছে সেই লেবু ১০০ টাকা। এ ছাড়া আম্বরখানা এলাকায় যে লেবু ১০০ টাকা রিকাবীবাজারে ১৫০ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা।

 

ইফতারের অনুষঙ্গ গাজর, বেগুন ও শসার দামও বেড়েছে কেজিতে ১০-১৫ টাকা। বন্দরবাজার এলাকায় বেগুন ৫০-৬০ টাকা, শসা ৪০-৪৫ টাকা, গাজর ৫০-৬০ টাকা ও কাঁচামরিচ ৬০-৭০ টাকা, শিম ৩০-৪০ টাকা, লাউ মাঝারি ৫০-৬০ টাকা, কুমড়া ৪০-৫০ দরে বিক্রি হতে দেখা যায়। মদিনা মার্কেট এলাকায় প্রতিকেজি বেগুন ৭০-৮০ টাকা, শসা ৫০-৬০ টাকা, গাজর ৫০-৬০ টাকা ও কাঁচামরিচ ৭০-৮০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়।

বন্দরবাজারের বিক্রেতারা জানান, রমজান সামনে রেখে দাম একটু বেশি নিচ্ছেন আড়তদাররা। বাধ্য হয়ে একটু বেশি নিতে হয়। তবে, বন্দরবাজার এলাকায় সবচেয়ে কম নেওয়া হচ্ছে সবজির দাম।

আম্বরখানার এক ব্যবসায়ী বলেন, অন্যান্য বছরের চেয়ে সবজির দাম কমই নেওয়া হচ্ছে। তবে, সরবরাহ কম থাকায় হঠাৎ লেবুর দাম বেড়ে গেছে।


রিকাবীবাজারে বাজার করতে আসা এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, বেশিরভাগ ব্যবসায়ীই অসৎ। একদিন আগেও যে লেবুর দাম ছিল ৩০ টাকা হালি তা হয়ে গেছে ১০০ টাকা থেকে ১৫০ টাকা। তারা ইচ্ছেমত মানুষের পকেট কাটছে। প্রশাসনকে অন্তত এই মাস সর্বোচ্চ মনিটরিংয়ে রাখা উচিত বলে জানান তিনি।

 

বাড়তি দামের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (সিলেট মেট্রো) দেবানন্দ সিনহা বলেন, আমাদের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। লেবুর দামটা একটু বেশি নিচ্ছে বলে মনে হয়েছে। যেখানেই বেশি দামে পণ্য বিক্রি হবে সেখানেই অভিযান পারিচালনা করা হবে।

 

সয়াবিন তেলের সংকট বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে প্রশাসন জরুরি পদক্ষেপ নিচ্ছে। দু‘একদিনের মধ্যে সংকট কেটে যাবে। বড় বড় কিছু কোম্পানির সীমিত সরবরাহ থাকায় এ সমস্যার তৈরি হয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত