আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

হাওরে বাম্পার ফলন ও ধান কাটা শুরু

হাওরে বাম্পার ফলন ও ধান কাটা শুরু

সুনামগঞ্জে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু পেকে যাওয়ায় বৈশাখ শুরুর আগেই জেলার ১০টি হাওরে ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। এতে করে তাদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা যায়, বোরো ধানের ভান্ডার হিসেবে সারাদেশে পরিচিত সুনামগঞ্জ। এ ধানেই চলে সারা বছরের খোরাক। ধানের বড় একটি অংশ বিক্রি করে ছেলেমেয়েদের পড়াশোনা, বিয়ে-শাদি ও সংসার চলে এই অঞ্চলের কৃষকদের। ধানকে ঘিরেই চাঙা হয় হাওরের প্রান্তিক পর্যায়ের অর্থনীতি। চলতি মৌসুমে সুনামগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।

জেলা কৃষি বিভাগের তথ্যমতে, ১৩৭টি হাওরে দুই লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। যেখান থেকে চাল উৎপাদন হবে ৯ লাখ ২৪ হাজার ৪১৩ মেট্রিক টন, যার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা।

করচার হাওরের কৃষক বলেন, এবছর বোরো ধানের ফলন ভালো হওয়ায় কৃষকরা খুশি।

স্বপন কুমার বর্মণ নামের আরেক কৃষক বলেন, ‘এবার ধান ভালো হয়েছে। বৈশাখ শুরুর আগেই ধান কেটে ঘরে তুলতে পারছি। সত্যিই অনেক আনন্দ লাগছে কষ্টের ফসল ধান ঘরে তুলতে পেরে।’

কৃষক রহমত মিয়া বলেন, হাওরের কৃষকরা যদি একমাস সময় হাতে পান, তাহলে হাওরের সম্পূর্ণ ধান ঘরে তোলা সম্ভব হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সুনামগঞ্জে এইবছর বোরো ধানের ফলন ভালো হয়েছে। তবে মাঠ পর্যায়ে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে ৮০ শতাংশ ধান পাকলে তারপরই কাটেন।

সুনামগঞ্জের ১৩৭ হাওরে আনুষ্ঠানিকভাবে পহেলা বৈশাখ থেকে ধান কাটা শুরু হবে। ধান কাটা উৎসবে কৃষি উপদেষ্টা উপস্থিত থাকতে পারেন বলে কৃষি বিভাগ সূত্রে জানা যায়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত